উদ্দীপকের ইলিয়াস শাহের শিক্ষানীতির সঙ্গে তোমার পাঠ্য পুস্তকে কার শিক্ষানীতির মিল পাওয়া যায় ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইলিয়াস শাহের শিক্ষানীতির সঙ্গে আমার পাঠ্যপুস্তকের লর্ড উইলিয়াম বেন্টিষ্কের শিক্ষানীতির মিল পাওয়া যায়। লর্ড উইলিয়াম বেন্টিষ্কের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন। তিনি ১৮৩৩ খ্রিষ্টাব্দে ইংরেজির মাধ্যমে শিক্ষাদান এবং পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞান প্রসারের উদ্যোগ নেয়। তিনি উপমহাদেশে শিক্ষা বাজেট পূর্বের চেয়ে অনেকগুণ বৃদ্ধি করেন। পাশাপাশি তিনি ইংরেজি শিক্ষার জন্য প্রচুর অর্থ বরাদ্দ করেন এবং ফারসির পরিবর্তে ইংরেজিকে সরকারি ভাষারূপে ঘোষণা করেন। ১৮৩৫ সালে তার প্রচেষ্টায় ফলে কলকাতায় একটি মেডিকেল কলেজ ও বোম্বাইয়ে (মুম্বাই) এলফিনস্টোন ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়। তার এসব কর্মগুণে তিনি আজও, ভারতবর্ষের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। উদ্দীপকে গৌড়ের সুলতান ইলিয়াস শাহ কুসংস্কারপূর্ণ শিক্ষাব্যবস্থা সংস্কার করেন। তিনি শিক্ষার উন্নতিতে ভূমিকা রাখেন। স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন। যা শিক্ষাক্ষেত্রে লর্ড উইলিয়াম বেন্টিষ্কের ভূমিকার সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ ইলিয়াস শাহেব শিক্ষানীতির সঙ্গে লর্ড উলিয়াম বেন্টিষ্কের শিক্ষানীতির মিল পাওয়া যায়।
HSC History 1st Paper Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 2: ইংরেজ উপনিবেশিক শাসন: কোম্পানি আমল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের ইলিয়াস শাহের শিক্ষানীতির সঙ্গে তোমার পাঠ্য পুস্তকে কার শি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর