উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো।
উত্তর: উদ্দীপকের তথ্যের আলোকে নিচে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো: উপকরণের দক্ষ বণ্টনের মাধ্যমে দুটি পণ্যের উৎপাদনযোগ্য সংমিশ্রণ বিন্দুগুলো নিয়েই উৎপাদন সম্ভাবনা রেখা (PPC) সৃষ্টি হয়। [চিত্র] প্রদত্ত সূচির আলোকে বর্তমান প্রযুক্তি ব্যবহার করে শুধু ১ দ্রব্য উৎপাদন করা যায় ৩০ একক, যা A বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। আবার ২০ একক X দ্রব্য এবং ২০ একক দ্রব্য উৎপাদন করা যায় B বিন্দুতে। এরপর C বিন্দুতে Y দ্রব্য উৎপাদন না করে শুধু X দ্রব্য উৎপাদন করা যায় ৩০ একক। এখন প্রাপ্ত A, B, C বিন্দুগুলো যোগ করে AC উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়। এটিই উদ্দীপকের আলোকে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।
HSC Economics 1st Paper Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো।
উদ্দীপক

Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
প্রদত্ত সূচির আলোকে বর্তমান প্রযুক্তি ব্যবহার করে শুধু ১ দ্রব্য উৎপাদন করা যায় ৩০ একক, যা A বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। আবার ২০ একক X দ্রব্য এবং ২০ একক দ্রব্য উৎপাদন করা যায় B বিন্দুতে। এরপর C বিন্দুতে Y দ্রব্য উৎপাদন না করে শুধু X দ্রব্য উৎপাদন করা যায় ৩০ একক। এখন প্রাপ্ত A, B, C বিন্দুগুলো যোগ করে AC উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়। এটিই উদ্দীপকের আলোকে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।উত্তর
চিত্রে লক্ষ করা যায়, F বিন্দু X ও Y দ্রব্যের ১০ একক উৎপাদন নির্দেশ করে। এক্ষেত্রে এটি একটি অদক্ষ সংমিশ্রণ। অর্থাৎ যখন X = ১০ একক এবং Y = ১০ একক তখন F বিন্দু পাওয়া যায়; এটি গ্রহণযোগ্য অঞ্চলের মধ্যে পড়েও এখানে সম্পদ অব্যবহৃত থাকবে এবং সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করবে।
আবার, G বিন্দুটি (X দ্রব্য ৪০ একক এবং ১ দ্রব্য ২০ একক) অঙ্কিত হলেও অর্জনযোগ্য নয়। কারণ প্রদত্ত উপকরণ বা প্রযুক্তিতে G বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উৎপাদন সম্ভাবনা রেখার F বিন্দুতে উৎপাদন সম্ভব হলেও উপকরণ বণ্টন অদক্ষ হওয়ায় উৎপাদন যুক্তিযুক্ত নয় এবং G বিন্দুতে উৎপাদন কাঙ্ক্ষিত হলেও বিদ্যমান উপকরণের স্বল্পতার জন্য উৎপাদন সম্ভব নয়।