শ্রম কি উৎপাদনের একমাত্র উপাদান?
উত্তর: অর্থনীতিতে শ্রমই একমাত্র উপাদান নয়, উৎপাদনের উপাদান হলো চারটি; যথা- ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। কোনো কিছুর উৎপাদন প্রক্রিয়ায় এ চারটি উপাদানই কম-বেশি কাজে লাগে। ধান ফলাতে গেলে ভূমি বেশি এবং অন্যান্য উপাদান কম লাগে। জামা সেলাই করতে গেলে শ্রম বেশি ও মূলধন কম লাগে। আবার কেবল শ্রম ব্যয় করে মাছ ধরা যায় না, তার জন্য লাগে পুকুর, জাল ও অভিজ্ঞ জেলে। কাজেই শ্রমকেই উৎপাদনের একমাত্র উপাদান বলা যাবে না।
HSC Economics 1st Paper Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় · সৃজনশীল
শ্রম কি উৎপাদনের একমাত্র উপাদান?
উত্তর

