শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে মোট উৎপাদন (TP) রেখা অঙ্কন করো।

উত্তর: উদ্দীপকের তথ্যের আলোকে নিচে কমলালেবুর মোট উৎপাদন রেখা (TP) অঙ্কন করা হলো। [চিত্র] প্রদত্ত চিত্রে ভূমি অক্ষে (OX) কমলালেবু উৎপাদনের জন্য শ্রম ও মূলধন বিনিয়োগের পরিমাণ এবং লম্ব অক্ষে (OY) মোট উৎপাদনের পরিমাণ পরিমাপ করা হয়েছে। উদ্দীপকে প্রদত্ত তথ্যাদি থেকে জানা যায়, বেলাল হোসেন তার ৫ একরের জমিতে কমলালেবু উৎপাদনের জন্য ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম বছরে শ্রম ও মূলধন বিনিয়োগ বাবদ যথাক্রমে ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা, ৪০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা ব্যয় করেন এবং তার উৎপাদনের পরিমাণ যথাক্রমে ১০০ কেজি, ১৮০ কেজি, ২৪০ কেজি, ২৮০ কেজি এবং ৩০০ কেজি, যা চিত্রে যথাক্রমে a, b, c, d, ও বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন শ্রম ও মূলধন বিনিয়োগ বাবদ ব্যয় ও কমলালেবু উৎপাদনের পরিমাণ সূচক বিন্দুগুলো অর্থাৎ a, b, c, d ও e যুক্ত করে IP রেখাটি টানি। এটিই হলো উদ্দীপকে প্রদত্ত তথ্যানুসারে অঙ্কিত মোট উৎপাদন (TP) রেখা।

HSC Economics 1st Paper Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় · সৃজনশীল

উদ্দীপকের আলোকে মোট উৎপাদন (TP) রেখা অঙ্কন করো।

উদ্দীপক

মো. বেলাল হোসেন লেখাপড়া শেষ করে চাকরি না করে কমলা চাষ করার সিদ্ধান্ত নিলেন। তিনি ৫ একর জমিতে প্রথম বৎসর ১০ হাজার টাকার শ্রম ও মূলধন বিনিয়োগ করে ১০০ কেজি কমলা উৎপাদন করেন। কমলা উৎপাদন লাভজনক হওয়ায় পরবর্তী ৪ বৎসর যথাক্রমে ২০ হাজার টাকা, ৩০ হাজার টাকা, ৪০ হাজার টাকা ও ৫০ হাজার টাকার শ্রম ও মূলধন বিনিয়োগ করে ১৮০ কেজি, ২৪০ কেজি, ২৮০ কেজি ও ৩০০ কেজি কমলা উৎপাদন করেন। এতে তিনি স্বাবলম্বী হন।

Sylhet · 2017

উত্তর

কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে অর্থনীতিতে উৎপাদন বলে।

উত্তর

অর্থনীতিতে শ্রমই একমাত্র উপাদান নয়, উৎপাদনের উপাদান হলো চারটি; যথা- ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। কোনো কিছুর উৎপাদন প্রক্রিয়ায় এ চারটি উপাদানই কম-বেশি কাজে লাগে। ধান ফলাতে গেলে ভূমি বেশি এবং অন্যান্য উপাদান কম লাগে। জামা সেলাই করতে গেলে শ্রম বেশি ও মূলধন কম লাগে। আবার কেবল শ্রম ব্যয় করে মাছ ধরা যায় না, তার জন্য লাগে পুকুর, জাল ও অভিজ্ঞ জেলে। কাজেই শ্রমকেই উৎপাদনের একমাত্র উপাদান বলা যাবে না।

উত্তর

উদ্দীপকের তথ্যের আলোকে নিচে কমলালেবুর মোট উৎপাদন রেখা (TP) অঙ্কন করা হলো। question image প্রদত্ত চিত্রে ভূমি অক্ষে (OX) কমলালেবু উৎপাদনের জন্য শ্রম ও মূলধন বিনিয়োগের পরিমাণ এবং লম্ব অক্ষে (OY) মোট উৎপাদনের পরিমাণ পরিমাপ করা হয়েছে। উদ্দীপকে প্রদত্ত তথ্যাদি থেকে জানা যায়, বেলাল হোসেন তার ৫ একরের জমিতে কমলালেবু উৎপাদনের জন্য ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম বছরে শ্রম ও মূলধন বিনিয়োগ বাবদ যথাক্রমে ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা, ৪০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা ব্যয় করেন এবং তার উৎপাদনের পরিমাণ যথাক্রমে ১০০ কেজি, ১৮০ কেজি, ২৪০ কেজি, ২৮০ কেজি এবং ৩০০ কেজি, যা চিত্রে যথাক্রমে a, b, c, d, ও বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন শ্রম ও মূলধন বিনিয়োগ বাবদ ব্যয় ও কমলালেবু উৎপাদনের পরিমাণ সূচক বিন্দুগুলো অর্থাৎ a, b, c, d ও e যুক্ত করে IP রেখাটি টানি। এটিই হলো উদ্দীপকে প্রদত্ত তথ্যানুসারে অঙ্কিত মোট উৎপাদন (TP) রেখা।

উত্তর

উদ্দীপকের উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর। দৃশ্যকল্প থেকে জানা যায়, বেলাল হোসেন তার ৫ একরের জমিতে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম বছরে মূলধন বিনিয়োগ বাবদ যথাক্রমে ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা, ৪০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা ব্যয় করেন এবং এক্ষেত্রে তার কমলালেবু উৎপাদনের পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ১০০ কেজি, ১৮০ কেজি, ২৪০ কেজি, ২৮০ কেজি এবং ৩০০ কেজি। উদ্দীপকে পরিবেশিত এসব তথ্যের ভিত্তিতে বলা যায়, শ্রম ও মূলধন বাবদ বিনিয়োগ বৃদ্ধির সাথে কমলালেবুর মোট উৎপাদন বাড়লেও তা বিনিয়োগ বৃদ্ধির তুলনায় কম হারে বেড়েছে। যেমন, প্রদত্ত তথ্যানুসারে কমলালেবুর প্রান্তিক উৎপাদন নির্ণয় করলে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম বছরে প্রান্তিক উৎপাদন পাওয়া যায় যথাক্রমে ১০০ কেজি, ৮০ কেজি, ৬০ কেজি, ৪০ কেজি ও ২০ কেজি। কমলালেবুর প্রান্তিক উৎপাদনের পরিমাণ পর্যালোচনা করে বলা যায়, ১ম বার বিনিয়োগ বৃদ্ধির দরুন কমলালেবুর প্রান্তিক উৎপাদন ১০০ কেজি হলেও ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম বারের বিনিয়োগ বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন হয় যথাক্রমে ৮০ কেজি, ৬০ কেজি, ৪০ কেজি ও ২০ কেজি। এক্ষেত্রে দেখা যায়, বেলাল হোসেনের জমিতে প্রতিবছর সমপরিমাণ শ্রম ও মূলধন বাবদ বিনিয়োগ বৃদ্ধির তুলনায় কমলালেবুর মোট উৎপাদন বাড়লেও প্রান্তিক উৎপাদন কমে এসেছে। শ্রম ও মূলধন বিনিয়োগের তুলনায় কমলালেবুর প্রান্তিক উৎপাদন হ্রাসের এ ধরনের প্রবণতা অর্থনীতির ক্রমহ্রাসমান প্রান্তিক বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, উদ্দীপকে উৎপাদনের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে বলে আমি মনে করি।
HSCEconomics 1st PaperChapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মো. বেলাল হোসেন লেখাপড়া শেষ করে চাকরি না করে কমলা চাষ করার সিদ্ধান্ত নিলেন। তিনি ৫ একর জমিতে প্রথম বৎসর ১০ হাজার টাকার শ্রম ও মূলধন বিনিয়োগ করে ১০০ কেজি কমলা উৎপাদন করেন। কমলা উৎপাদন লাভজনক হওয়ায় পরবর্তী ৪ বৎসর যথাক্রমে ২০ হাজার টাকা, ৩০ হাজার টাকা, ৪০ হাজার টাকা ও ৫০ হাজার টাকার শ্রম ও মূলধন বিনিয়োগ করে ১৮০ কেজি, ২৪০ কেজি, ২৮০ কেজি ও ৩০০ কেজি কমলা উৎপাদন করেন। এতে তিনি স্বাবলম্বী হন।

Sylhet · 2017

ক
অর্থনীতিতে উৎপাদন কাকে বলে?
খ
শ্রম কি উৎপাদনের একমাত্র উপাদান?
গ
উদ্দীপকের আলোকে মোট উৎপাদন (TP) রেখা অঙ্কন করো।
ঘ
উদ্দীপকে উৎপাদনের কোন বিধিটি কার্যকর বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শ্রম কি উৎপাদনের একমাত্র উপাদান?

শ্রম কি উৎপাদনের একমাত্র উপাদান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অর্থনীতিতে উৎপাদন কাকে বলে?

অর্থনীতিতে উৎপাদন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কোনো ফার্মের বিভিন্ন একক উৎপাদনে মোট খরচ নিম্নের সূচিতে দেয়া হলো- question image

Chittagong · 2017

ক
মাত্রাগত উৎপাদন কী?
খ
শিল্পক্ষেত্রে উৎপাদনের প্রথম পর্যায়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় না কেন?
গ
উদ্দীপক হতে প্রান্তিক খরচ রেখা অঙ্কন করো।
ঘ
গড় খরচ ও প্রান্তিক খরচের মধ্যকার পারস্পরিক সম্পর্ক উদ্দীপকের আলোকে লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.শিল্পক্ষেত্রে উৎপাদনের প্রথম পর্যায়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় না কেন?

শিল্পক্ষেত্রে উৎপাদনের প্রথম পর্যায়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মাত্রাগত উৎপাদন কী?

মাত্রাগত উৎপাদন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. 'X′X^{\prime} একজন বিচক্ষণ উৎপাদনকারী। তিনি কারখানা স্থাপন করতে গিয়ে লক্ষ করেন যে, কিছু উপকরণ একবারই নিয়োগ করতে হয় এবং উৎপাদন না করলেও সেগুলোর ব্যয় বহন করতে হয়। আবার, কিছু উপকরণ বার বার নিয়োগ করতে হয় বলে ব্যয়েরও পরিবর্তন ঘটে।

Barisal · 2017

ক
উৎপাদন কী?
খ
অর্থনীতিতে স্বল্পকাল ও দীর্ঘকাল বলতে কী বোঝায়?
গ
উদ্দীপক থেকে মি. 'X′X^{\prime}এর উৎপাদন প্রক্রিয়াটি বুঝিয়ে লেখ।
ঘ
উদ্দীপকের আলোকে TC (মোট ব্যয়) ও AC (গড় ব্যয়) কীভাবে নির্ণয় করা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.অর্থনীতিতে স্বল্পকাল ও দীর্ঘকাল বলতে কী বোঝায়?

অর্থনীতিতে স্বল্পকাল ও দীর্ঘকাল বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উৎপাদন কী?

উৎপাদন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিম্নে একটি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সূচি দেওয়া হলো- question image

Jessore · 2017

ক
মাত্রাগত উৎপাদন কী?
খ
দীর্ঘকালে মোট স্থির ব্যয় থাকে না কেন?
গ
উদ্দীপকের আলোকে AP ও MP নির্ণয় করো।
ঘ
উদ্দীপকের আলোকে AP ও MP-এর সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উৎপাদনের কোন বিধিটি কার্যকর বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তশ্রম কি উৎপাদনের একমাত্র উপাদান?অর্থনীতিতে উৎপাদন কাকে বলে?গড় খরচ ও প্রান্তিক খরচের মধ্যকার পারস্পরিক সম্পর্ক উদ্দীপকের আলোকে লেখচিত্রের সাউদ্দীপক হতে প্রান্তিক খরচ রেখা অঙ্কন করো।শিল্পক্ষেত্রে উৎপাদনের প্রথম পর্যায়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর মাত্রাগত উৎপাদন কী?উদ্দীপকের আলোকে TC (মোট ব্যয়) ও AC (গড় ব্যয়) কীভাবে নির্ণয় করা যায়?উদ্দীপক থেকে মি. 'X [গণিত] এর উৎপাদন প্রক্রিয়াটি বুঝিয়ে লেখ।অর্থনীতিতে স্বল্পকাল ও দীর্ঘকাল বলতে কী বোঝায়?উৎপাদন কী?উদ্দীপকের আলোকে AP ও MP-এর সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।