Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় Economics 1st Paper

HSC Economics 1st Paper এর Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

৯৭৭

প্রশ্ন

Economics 1st Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCEconomics 1st Paperসৃজনশীল

উদ্দীপক

মো. বেলাল হোসেন লেখাপড়া শেষ করে চাকরি না করে কমলা চাষ করার সিদ্ধান্ত নিলেন। তিনি ৫ একর জমিতে প্রথম বৎসর ১০ হাজার টাকার শ্রম ও মূলধন বিনিয়োগ করে ১০০ কেজি কমলা উৎপাদন করেন। কমলা উৎপাদন লাভজনক হওয়ায় পরবর্তী ৪ বৎসর যথাক্রমে ২০ হাজার টাকা, ৩০ হাজার টাকা, ৪০ হাজার টাকা ও ৫০ হাজার টাকার শ্রম ও মূলধন বিনিয়োগ করে ১৮০ কেজি, ২৪০ কেজি, ২৮০ কেজি ও ৩০০ কেজি কমলা উৎপাদন করেন। এতে তিনি স্বাবলম্বী হন।

Sylhet · 2017

ক
অর্থনীতিতে উৎপাদন কাকে বলে?

উত্তর

কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে অর্থনীতিতে উৎপাদন বলে।
খ
শ্রম কি উৎপাদনের একমাত্র উপাদান?

উত্তর

অর্থনীতিতে শ্রমই একমাত্র উপাদান নয়, উৎপাদনের উপাদান হলো চারটি; যথা- ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। কোনো কিছুর উৎপাদন প্রক্রিয়ায় এ চারটি উপাদানই কম-বেশি কাজে লাগে। ধান ফলাতে গেলে ভূমি বেশি এবং অন্যান্য উপাদান কম লাগে। জামা সেলাই করতে গেলে শ্রম বেশি ও মূলধন কম লাগে। আবার কেবল শ্রম ব্যয় করে মাছ ধরা যায় না, তার জন্য লাগে পুকুর, জাল ও অভিজ্ঞ জেলে। কাজেই শ্রমকেই উৎপাদনের একমাত্র উপাদান বলা যাবে না।
গ
উদ্দীপকের আলোকে মোট উৎপাদন (TP) রেখা অঙ্কন করো।

উত্তর

উদ্দীপকের তথ্যের আলোকে নিচে কমলালেবুর মোট উৎপাদন রেখা (TP) অঙ্কন করা হলো। question image প্রদত্ত চিত্রে ভূমি অক্ষে (OX) কমলালেবু উৎপাদনের জন্য শ্রম ও মূলধন বিনিয়োগের পরিমাণ এবং লম্ব অক্ষে (OY) মোট উৎপাদনের পরিমাণ পরিমাপ করা হয়েছে। উদ্দীপকে প্রদত্ত তথ্যাদি থেকে জানা যায়, বেলাল হোসেন তার ৫ একরের জমিতে কমলালেবু উৎপাদনের জন্য ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম বছরে শ্রম ও মূলধন বিনিয়োগ বাবদ যথাক্রমে ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা, ৪০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা ব্যয় করেন এবং তার উৎপাদনের পরিমাণ যথাক্রমে ১০০ কেজি, ১৮০ কেজি, ২৪০ কেজি, ২৮০ কেজি এবং ৩০০ কেজি, যা চিত্রে যথাক্রমে a, b, c, d, ও বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন শ্রম ও মূলধন বিনিয়োগ বাবদ ব্যয় ও কমলালেবু উৎপাদনের পরিমাণ সূচক বিন্দুগুলো অর্থাৎ a, b, c, d ও e যুক্ত করে IP রেখাটি টানি। এটিই হলো উদ্দীপকে প্রদত্ত তথ্যানুসারে অঙ্কিত মোট উৎপাদন (TP) রেখা।
ঘ
উদ্দীপকে উৎপাদনের কোন বিধিটি কার্যকর বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর

উদ্দীপকের উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর। দৃশ্যকল্প থেকে জানা যায়, বেলাল হোসেন তার ৫ একরের জমিতে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম বছরে মূলধন বিনিয়োগ বাবদ যথাক্রমে ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা, ৪০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা ব্যয় করেন এবং এক্ষেত্রে তার কমলালেবু উৎপাদনের পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ১০০ কেজি, ১৮০ কেজি, ২৪০ কেজি, ২৮০ কেজি এবং ৩০০ কেজি। উদ্দীপকে পরিবেশিত এসব তথ্যের ভিত্তিতে বলা যায়, শ্রম ও মূলধন বাবদ বিনিয়োগ বৃদ্ধির সাথে কমলালেবুর মোট উৎপাদন বাড়লেও তা বিনিয়োগ বৃদ্ধির তুলনায় কম হারে বেড়েছে। যেমন, প্রদত্ত তথ্যানুসারে কমলালেবুর প্রান্তিক উৎপাদন নির্ণয় করলে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম বছরে প্রান্তিক উৎপাদন পাওয়া যায় যথাক্রমে ১০০ কেজি, ৮০ কেজি, ৬০ কেজি, ৪০ কেজি ও ২০ কেজি। কমলালেবুর প্রান্তিক উৎপাদনের পরিমাণ পর্যালোচনা করে বলা যায়, ১ম বার বিনিয়োগ বৃদ্ধির দরুন কমলালেবুর প্রান্তিক উৎপাদন ১০০ কেজি হলেও ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম বারের বিনিয়োগ বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন হয় যথাক্রমে ৮০ কেজি, ৬০ কেজি, ৪০ কেজি ও ২০ কেজি। এক্ষেত্রে দেখা যায়, বেলাল হোসেনের জমিতে প্রতিবছর সমপরিমাণ শ্রম ও মূলধন বাবদ বিনিয়োগ বৃদ্ধির তুলনায় কমলালেবুর মোট উৎপাদন বাড়লেও প্রান্তিক উৎপাদন কমে এসেছে। শ্রম ও মূলধন বিনিয়োগের তুলনায় কমলালেবুর প্রান্তিক উৎপাদন হ্রাসের এ ধরনের প্রবণতা অর্থনীতির ক্রমহ্রাসমান প্রান্তিক বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, উদ্দীপকে উৎপাদনের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে বলে আমি মনে করি।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

কোনো ফার্মের বিভিন্ন একক উৎপাদনে মোট খরচ নিম্নের সূচিতে দেয়া হলো- question image

Chittagong · 2017

ক
মাত্রাগত উৎপাদন কী?

উত্তর

দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিমাণের যে পরিবর্তন দেখা দেয় তাকে মাত্রাগত উৎপাদন বা Returns to Scale বলে।
খ
শিল্পক্ষেত্রে উৎপাদনের প্রথম পর্যায়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় না কেন?

উত্তর

শিল্পক্ষেত্রে উৎপাদনের প্রথম পর্যায়ে শ্রম ও মূলধন বৃদ্ধির ফলে উৎপাদনে অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় সংকোচনের সুবিধা পাওয়া যায়। উৎপাদন যতই বাড়ানো হয় ততই স্থির উপকরণগুলোর সাথে পরিবর্তনীয় উপকরণগুলোর সমন্বয় ঘটে, যন্ত্রপাতি ও শ্রমিকের পূর্ণ উৎপাদন ক্ষমতা ব্যবহার সম্ভব হয়, কম দামে কাঁচামাল ও পরিবহণ সুবিধা পাওয়া যায়। ফলে একক প্রতি উৎপাদন খরচ (AC) হ্রাস পায় ও ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন সুবিধা অর্জিত হয়। কিন্তু কল-কারখানার আয়তন ও উৎপাদন সীমাহীনভাবে বৃদ্ধি করা সম্ভব নয়। তাই নির্দিষ্ট সময়ের পর শ্রম ও মূলধন অধিক পরিমাণে বিনিয়োগ করলেও উৎপাদন ক্রমবর্ধমান হারে না বেড়ে ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে। এ কারণেই, শিল্পক্ষেত্রে উৎপাদনের প্রথম পর্যায়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় না।
গ
উদ্দীপক হতে প্রান্তিক খরচ রেখা অঙ্কন করো।

উত্তর

উদ্দীপকের তথ্যের ভিত্তিতে প্রান্তিক খরচের সূচি তৈরি করে প্রান্তিক খরচ রেখা অঙ্কন করা হলো- question image question image চিত্রে ভূমি অক্ষে উৎপাদন এবং লম্ব অক্ষে প্রান্তিক খরচ দেখানো হয়েছে। প্রদত্ত তথ্যের ভিত্তিতে ১ একক উৎপাদনের প্রান্তিক খরচ ১০ টাকা যার সমন্বয় বিন্দু a এবং ২০ একক উৎপাদনে প্রান্তিক খরচ ৮ টাকা যার সমন্বয় বিন্দু b। এভাবে ৩য়, ৪র্থ ও ৫ম একক উৎপাদন প্রান্তিক খরচ যথাক্রমে ৬, ৮ ও ১৩ যাদের সমন্বয় বিন্দু c, d এবং e। উক্ত a, b, c, d বিন্দুগুলো যোগ করে MC রেখা পাওয়া যায়। এই MC রেখাই উদ্দীপক হতে অঙ্কিত প্রান্তিক খরচ রেখা।
ঘ
গড় খরচ ও প্রান্তিক খরচের মধ্যকার পারস্পরিক সম্পর্ক উদ্দীপকের আলোকে লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকের ভিত্তিতে গড় খরচ (AC) ও প্রান্তিক খরচ (MC) নির্ণয় এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে একটি লেখচিত্র অঙ্কন করা হলো। উক্ত লেখচিত্রের সাহায্যে AC ও MC-এর মধ্যকার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করা হলো। question image উৎপাদনের প্রারম্ভিক পর্যায়ে AC যখন কমতে থাকে তখন MC-ও কমে এবং MC < AC হয়। সূচিতে উৎপাদন ৩ একক হওয়া পর্যন্ত এ অবস্থা দেখা যায়। উৎপাদনের এ পর্যায়ে যখন AC সর্বনিম্ন হয় তখন AC = MC হয় এবং উভয়ই স্থির থাকে। সূচিতে উৎপাদন ৪র্থ একক হলে এমন অবস্থা দেখা যায়। তারপর উৎপাদন একটি নির্দিষ্ট স্তর অতিক্রম করলে AC যখন বাড়ে তখন MC-ও বাড়ে এবং MC > AC হয়। সূচিতে ৫ একক উৎপাদন স্তরে এমন অবস্থা দেখা যায়। অর্থাৎ গড় খরচ ও প্রান্তিক খরচ রেখা একমুখী ধারায় সম্পর্কিত।

মি. 'X′X^{\prime} একজন বিচক্ষণ উৎপাদনকারী। তিনি কারখানা স্থাপন করতে গিয়ে লক্ষ করেন যে, কিছু উপকরণ একবারই নিয়োগ করতে হয় এবং উৎপাদন না করলেও সেগুলোর ব্যয় বহন করতে হয়। আবার, কিছু উপকরণ বার বার নিয়োগ করতে হয় বলে ব্যয়েরও পরিবর্তন ঘটে।

Barisal · 2017

ক
উৎপাদন কী?

উত্তর

মানুষ নিজের বুদ্ধিমত্তা ও কারিগরি জ্ঞান খাটিয়ে বস্তুর মধ্যে যে নতুন উপযোগ সৃষ্টি করে তাকে অর্থনীতিতে উৎপাদন বলে।
খ
অর্থনীতিতে স্বল্পকাল ও দীর্ঘকাল বলতে কী বোঝায়?

উত্তর

অর্থনীতিতে স্বল্পকাল বলতে সেই সময়কে বোঝায় যখন স্থির উপকরণ ও পরিবর্তনীয় উপকরণগুলোর সমন্বিত প্রয়োগের ওপর উৎপাদন নির্ভরশীল হয়। স্বল্পকালে উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সাথে স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। তবে উৎপাদনে নিয়োজিত বিভিন্ন পরিবর্তনশীল উপকরণের জন্য ফার্ম ব্যয় করে থাকে, যা পরিবর্তনশীল ব্যয় নামে পরিচিত। পক্ষান্তরে, দীর্ঘকাল হলো এমন একটি সময় যখন নির্দিষ্ট প্রযুক্তি সাপেক্ষে সকল উপকরণই পরিবর্তনযোগ্য। এ সময়ে ফার্ম বা শিল্প উৎপাদনে নিয়োজিত যেকোনো উপকরণের পরিমাণ বাড়াতে বা কমাতে পারে। দীর্ঘমেয়াদে স্থির ব্যয়ের অস্তিত্ব থাকে না।
গ
উদ্দীপক থেকে মি. 'X′X^{\prime}এর উৎপাদন প্রক্রিয়াটি বুঝিয়ে লেখ।

উত্তর

উদ্দীপকের মি. 'X′X^{\prime} একজন উৎপাদনকারী। তিনি কারখানা স্থাপন করতে গিয়ে লক্ষ করেন যে, কিছু উপকরণ একবারই নিয়োগ করতে হয় এবং উৎপাদন না করলেও সেগুলোর ব্যয় বহন করতে হয়। এটা হলো ফার্মের স্থির ব্যয়। কেননা স্থির ব্যয় হলো উৎপাদন ব্যয়ের মধ্যে এমন কিছু ব্যয়, যা উৎপাদনের পরিমাণ হ্রাস-বৃদ্ধির সাথে জড়িত নয়। অর্থাৎ উৎপাদনের পরিমাণ যাই হোক না কেন এ ধরনের ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। যেমন- বাড়ি ভাড়া, স্থায়ী কর্মচারীদের বেতন, যন্ত্রপাতির ব্যয় প্রভৃতি। সুতরাং, মি. X এর ব্যয়ের এই অংশটি হলো তার কারখানা স্থাপনের মোট স্থির ব্যয়। আবার, মি. X দেখলেন যে, কিছু উপকরণ বার বার নিয়োগ করতে হয় বলে ব্যয়েরও পরিবর্তন ঘটে। এটি মি. X এর পরিবর্তনীয় ব্যয়। কেননা উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকে পরিবর্তনীয় ব্যয় বলে। যেমন- অস্থায়ী শ্রমিকের মজুরি, কাঁচামালের দাম, পরিবহণ ব্যয় প্রভৃতি। সুতরাং, মি. X এর ব্যয়ের এই অংশটি হলো তার কারখানার মোট পরিবর্তনীয় ব্যয়। উদ্দীপকের মি. X এর উৎপাদন প্রক্রিয়ায় তাকে স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয় বহন করতে হয়।
ঘ
উদ্দীপকের আলোকে TC (মোট ব্যয়) ও AC (গড় ব্যয়) কীভাবে নির্ণয় করা যায়?

উত্তর

উদ্দীপকের আলোকে নিচে TC (মোট ব্যয়) ও AC (গড় ব্যয়) নির্ণয় করা হলো- কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য মোট যে পরিমাণ ব্যয় হয় তাকে মোট ব্যয় বলে। মোট ব্যয় দুই প্রকারের হয়, যথা- স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়। উৎপাদনের পরিমাণ বাড়ালে বা কমালে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে স্থির ব্যয় বলে। আর উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যে ব্যয় পরিবর্তিত হয়, তাকে পরিবর্তনীয় ব্যয় বলে। উদ্দীপকের মি. X কারখানা স্থাপন করতে গিয়ে দেখেন উৎপাদন না করলেও তাকে কিছু ব্যয় বহন করতে হয় যা তার স্থির ব্যয় এবং উপাদান পরিবর্তনের সাথে সাথে ব্যয়েরও পরিবর্তন হয় তা হলো তার পরিবর্তনীয় ব্যয়। সুতরাং, মি. X এর স্থির ও পরিবর্তনীয় ব্যয়ের যোগফলই হলো তার মোট ব্যয়। অন্যদিকে, গড় ব্যয় হলো কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদনের জন্য গড়ে যে ব্যয় হয় তাকে গড় ব্যয় বলে। question image উদ্দীপকে মি. X এর মোট ব্যয় দেয়া আছে, কিন্তু তিনি কি পরিমাণ উৎপাদন করেন তা বলা হয়নি। তাই বলা যায়, মি. X এর উৎপাদনের গড় ব্যয় নির্ণয় করার জন্য তার মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করতে হবে।