উদ্দীপকের আলোকে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) রেখার তুলনামূলক অবস্থান পর্যালোচনা করো।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত সূচির আলোকে গড় ব্যয় (AC) প্রান্তিক ব্যয় (MC) রেখা অংকন করে এদের তুলনামূলক অবস্থান পর্যালোচনা করা হলো- [চিত্র] চিত্রে, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ (Q) ও লম্ব অক্ষে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (C) পরিমাপ করা হয়েছে। উৎপাদনের পরিমাণ যখন ১ একক তখন গড় ব্যয় (AC) এবং প্রান্তিক ব্যয় হয় ২৫ যা চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত। উৎপাদনের পরিমাণ যখন ২ একক তখন গড় ব্যয় হয় ১০ এবং প্রান্তিক ব্যয় হয় -৫ যা চিত্রে যথাক্রমে b ও b1 বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন উৎপাদনের পরিমাণ যখন ৩ একক তখন AC আরো হ্রাস পেয়ে ৮ হয়, কিন্তু MC বৃদ্ধি পেয়ে হয় ৪ যা চিত্রে যথাক্রমে c ও c1 বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। ৪ একক উৎপাদনের ক্ষেত্রে AC = MC = ৮ হয় যা d বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। আবার, উৎপাদনের পরিমাণ যখন ৫ এককে পৌছে তখন AC হয় ৯ এবং MC হয় ১৩ যা চিত্রে যথাক্রমে e ও e1 বিন্দু দ্বারা নির্দেশিত হয়। ৬ একক উৎপাদনের ক্ষেত্রে AC ও MC যথাক্রমে ১০ ও ১৫ হয় যা চিত্রে যথাক্রমে f ও f1 বিন্দু দ্বারা চিহ্নিত করা হয়েছে। এখন চিত্রে নির্দেশিত বিন্দুসমূহ যোগ করে AC ও MC রেখা পাওয়া যায়। অর্থাৎ a, b, c, d, e ও f বিন্দুসমূহ যোগ করে AC রেখা ও a, b1, c1, d, e1 ও f1, বিন্দুসমূহ যোগ করে MC রেখা পাওয়া যায়। 1. d বিন্দুতে উভয় রেখা মিলিত হওয়ায় এক্ষেত্রে AC = MC হয়। 2. d বিন্দুর পূর্বে AC ও MC উভয়ই হ্রাস পেতে থাকে। তবে AC এর তুলনায় MC দ্রুত হ্রাস পাওয়ায় AC > MC হয়। এক্ষেত্রে AC রেখার ঢাল অপেক্ষা MC রেখার ঢাল বেশি হয়। 3. d বিন্দুর পরে AC ও MC উভয়ই বৃদ্ধি পায় তবে AC এর তুলনায় MC দ্রুত বৃদ্ধি পায়। উৎপাদনের এ পর্যায়ে MC > AC হয়। ফলে MC রেখা AC রেখার উপরে অবস্থান করে।
HSC Economics 1st Paper Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় · সৃজনশীল
উদ্দীপকের আলোকে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) রেখার তুলনামূলক …
উদ্দীপক

Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
বি:দ্র: যেকোনো উৎপাদন প্রক্রিয়ায় ১ম এককের তুলনায় ২য় একক থেকে মোট ব্যয় বা TC অল্প হলেও বাড়বে। কিন্তু উদ্দীপকে দেখা যায় ২য় এককে মোট ব্যয় ঋণাত্মক, যা বাস্তবে লক্ষ করা যায় না। বোর্ড এর প্রশ্নে উল্লিখিত তালিকায় মোট ব্যয়ের সংখ্যাগত মানগুলোতে সামঞ্জস্য বিধান করে তালিকাটি সংশোধিতরূপে নিচে দেখানো হলো-

উত্তর
চিত্রে, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ (Q) ও লম্ব অক্ষে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (C) পরিমাপ করা হয়েছে। উৎপাদনের পরিমাণ যখন ১ একক তখন গড় ব্যয় (AC) এবং প্রান্তিক ব্যয় হয় ২৫ যা চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত। উৎপাদনের পরিমাণ যখন ২ একক তখন গড় ব্যয় হয় ১০ এবং প্রান্তিক ব্যয় হয় -৫ যা চিত্রে যথাক্রমে b ও b1 বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন উৎপাদনের পরিমাণ যখন ৩ একক তখন AC আরো হ্রাস পেয়ে ৮ হয়, কিন্তু MC বৃদ্ধি পেয়ে হয় ৪ যা চিত্রে যথাক্রমে c ও c1 বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। ৪ একক উৎপাদনের ক্ষেত্রে AC = MC = ৮ হয় যা d বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। আবার, উৎপাদনের পরিমাণ যখন ৫ এককে পৌছে তখন AC হয় ৯ এবং MC হয় ১৩ যা চিত্রে যথাক্রমে e ও e1 বিন্দু দ্বারা নির্দেশিত হয়। ৬ একক উৎপাদনের ক্ষেত্রে AC ও MC যথাক্রমে ১০ ও ১৫ হয় যা চিত্রে যথাক্রমে f ও f1 বিন্দু দ্বারা চিহ্নিত করা হয়েছে। এখন চিত্রে নির্দেশিত বিন্দুসমূহ যোগ করে AC ও MC রেখা পাওয়া যায়। অর্থাৎ a, b, c, d, e ও f বিন্দুসমূহ যোগ করে AC রেখা ও a, b1, c1, d, e1 ও f1, বিন্দুসমূহ যোগ করে MC রেখা পাওয়া যায়।
1. d বিন্দুতে উভয় রেখা মিলিত হওয়ায় এক্ষেত্রে AC = MC হয়।
2. d বিন্দুর পূর্বে AC ও MC উভয়ই হ্রাস পেতে থাকে। তবে AC এর তুলনায় MC দ্রুত হ্রাস পাওয়ায় AC > MC হয়। এক্ষেত্রে AC রেখার ঢাল অপেক্ষা MC রেখার ঢাল বেশি হয়।
3. d বিন্দুর পরে AC ও MC উভয়ই বৃদ্ধি পায় তবে AC এর তুলনায় MC দ্রুত বৃদ্ধি পায়। উৎপাদনের এ পর্যায়ে MC > AC হয়। ফলে MC রেখা AC রেখার উপরে অবস্থান করে।