উৎপাদন ক্ষেত্রে দীর্ঘকাল ধারণা ব্যাখ্যা করো ।
উত্তর: উৎপাদনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদ বলতে এমন মেয়াদকে বোঝায়, যে সময়ে উৎপাদনের সব উপাদানই পরিবর্তনশীল হয় । অর্থনীতিতে উৎপাদন ক্ষেত্রে দীর্ঘমেয়াদ বলতে কোনো নির্দিষ্ট সময়কে (যেমন: ৫ বছর বা ৭ বছর) নির্দেশ করে না। বরং তা এমন সময়কে বোঝায়, যেই সময়ের মধ্যে নির্দিষ্ট প্রযুক্তির সাপেক্ষে সব উপকরণ পরিবর্তন করা যায়। তাই দীর্ঘমেয়াদ হলো এমন সময় যখন নির্দিষ্ট প্রযুক্তির সাপেক্ষে সব উপকরণ পরিবর্তনযোগ্য। এসময়ে কোনো স্থির ব্যয় থাকে না। সকল ব্যয়ই পরিবর্তনশীল ব্যয় বলে বিবেচিত।
HSC Economics 1st Paper Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় · সৃজনশীল
উৎপাদন ক্ষেত্রে দীর্ঘকাল ধারণা ব্যাখ্যা করো ।
উত্তর
