উদ্দীপক থেকে মোট মুনাফা নির্ণয় করো।
উত্তর: দ্রব্যের দাম ও গড় ব্যয় থেকে ফার্মের মুনাফার পরিমাণ বের করা যায়। ফার্মের মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে ফার্মের মুনাফা পাওয়া যায়। অর্থাৎ ফার্মের মুনাফা = মোট আয় – মোট ব্যয়। এক্ষেত্রে ফার্মের মোট আয় মোট ব্যয়ের চেয়ে বেশি হয়। ফার্মের মোট আয় হলো দাম ও পরিমাণের গুণফল। আর মোট ব্যয় হলো গড় ব্যয় ও পরিমাণের গুণফল। উদ্দীপকের চিত্রে 'E [গণিত] বিন্দুতে ফার্মের MR = MC এবং MC রেখার ঢাল > MR রেখার ঢাল হয়েছে। তাই 'E [গণিত] বিন্দুতে ফার্মের ভারসাম্য অর্জিত হয়েছে। এ বিন্দুতে ফার্মের ভারসাম্য উৎপাদন M, দাম P2 এবং গড় ব্যয় P1 । সুতরাং, ফার্মের মোট আয় = P x Q = OP2 × OM = OP2EM মোট ব্যয় = AC × Q = OP1 × OM = OP1FM মুনাফা = আয় – ব্যয় = OP2EM - OP1FM = P1P2EF সুতরাং, ফার্মের মুনাফার পরিমাণ P1P2EF।
HSC Economics 1st Paper Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় · সৃজনশীল
উদ্দীপক থেকে মোট মুনাফা নির্ণয় করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উদ্দীপকের চিত্রে AC রেখা G বিন্দু দিয়ে স্থানান্তর হয়ে AC1 হয়েছে। এতে গড় ব্যয় OP1 হতে বেড়ে OP3 হয়। এ অবস্থায় গড় ব্যয় OP3 ভারসাম্য দাম OP2 থেকে বেশি হয়। এ অবস্থায় ফার্মের উৎপাদন (Q) = OM দাম (P) = OP2 এবং গড় ব্যয় OP3 |
মোট আয়, TR = OM X OP2 = OP2EM । মোট ব্যয়, TC = OM × OP3 = OP3GM। সুতরাং, মুনাফা, । অর্থাৎ ফার্মটির ক্ষতির পরিমাণ P2P3GE হয়। সুতরাং, SAC রেখা যদি ' বিন্দুতে স্পর্শ করে তবে ফার্মের মুনাফা ঋণাত্মক তথা ক্ষতি হবে ।