উদ্দীপক অনুযায়ী TP রেখা অঙ্কন করে এর আকৃতি ব্যাখ্যা করো ।
উত্তর: যে রেখার মাধ্যমে উৎপাদনের পরিবর্তনশীল উপকরণের প্রেক্ষিতে উৎপাদনের পরিমাণ দেখানো হয় তাই TP রেখা । উপকরণের প্রদত্ত পরিমাণ ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তা মোট উৎপাদন । মোট উৎপাদনের পরিমাণকে জ্যামিতিক আকারে প্রকাশ করলে মোট উৎপাদন (TP) রেখা পাওয়া যায় । উদ্দীপকে উৎপাদনের পরিবর্তনশীল উৎপকরণ শ্রম (L) এবং মোট উৎপাদন (TP) দেওয়া আছে। শ্রম ও মোট উৎপাদন থেকে TP রেখা অঙ্কন করা হলো— [চিত্র] চিত্রে ভূমি অক্ষে শ্রম (L) এবং লম্ব অক্ষে মোট উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। এখানে শ্রম নিয়োগের পরিমাণ যখন । একক, মোট উৎপাদন তখন, 4 একক। এটি চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। শ্রম নিয়োগের পরিমাণ বেড়ে 2, 3, 4, 5, 6 ও 7 একক করা হলে মোট উৎপাদনও যথাক্রমে বেড়ে 10, 18, 25, 30, 30 3 – 28 একক হয়। এগুলো চিত্রে যথাক্রমে b, c, d, e, f ও g বিন্দু দ্বারা নির্দেশিত। এখন a, b, c, d, e, f 3 g বিন্দুগুলো যুক্ত করলে TP রেখা পাওয়া যাবে। TP রেখা দ্বারা বুঝা যাচ্ছে যে, উৎপাদনের প্রথম পর্যায়ে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। কিন্তু দ্বিতীয় পর্যায়ে দেখা যায়, মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ছে। তবে একেবারে শেষ পর্যায়ে মোট উৎপাদন হ্রাস পেয়েছে। তাই TP রেখা প্রথমদিকে ঊর্ধ্বগামী হলেও একটি নির্দিষ্ট সীমার পর তা নিম্নগামী হয়ে যায়।
HSC Economics 1st Paper Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী TP রেখা অঙ্কন করে এর আকৃতি ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
সূচিঃ গড় ও প্রান্তিক উৎপাদন
শ্রম (L)
মোট উৎপাদন (TP)
গড় উৎপাদন (AP)
প্রান্তিক উৎপাদন (MP)
1
4
4
4
2
10
5
6
3
18
6
8
4
25
6.25
7
5
30
6
5
6
30
5
0
7
28
4
-2উত্তর
চিত্রে ভূমি অক্ষে শ্রম (L) এবং লম্ব অক্ষে মোট উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। এখানে শ্রম নিয়োগের পরিমাণ যখন । একক, মোট উৎপাদন তখন, 4 একক। এটি চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। শ্রম নিয়োগের পরিমাণ বেড়ে 2, 3, 4, 5, 6 ও 7 একক করা হলে মোট উৎপাদনও যথাক্রমে বেড়ে 10, 18, 25, 30, 30 3 – 28 একক হয়। এগুলো চিত্রে যথাক্রমে b, c, d, e, f ও g বিন্দু দ্বারা নির্দেশিত। এখন a, b, c, d, e, f 3 g বিন্দুগুলো যুক্ত করলে TP রেখা পাওয়া যাবে।
TP রেখা দ্বারা বুঝা যাচ্ছে যে, উৎপাদনের প্রথম পর্যায়ে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। কিন্তু দ্বিতীয় পর্যায়ে দেখা যায়, মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ছে। তবে একেবারে শেষ পর্যায়ে মোট উৎপাদন হ্রাস পেয়েছে। তাই TP রেখা প্রথমদিকে ঊর্ধ্বগামী হলেও একটি নির্দিষ্ট সীমার পর তা নিম্নগামী হয়ে যায়।