কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে উদ্দীপকে উল্লিখিত বিধিটির কার্যকারিতা ব্যাখ্যা কর।
উত্তর: কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে উদ্দীপকে উল্লেখিত ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হবে না। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সব সময় বা সব ক্ষেত্রে কার্যকর হয় না। এই বিধির কিছু ব্যতিক্রম বা সীমাবদ্ধতা রয়েছে। আর এইসব সীমাবদ্ধতা দরুন এ বিধিটি অকার্যকর হয়ে থাকে। যেমন উৎপাদনের প্রাথমিক পর্যায়ে উপকরণ সমূহ নতুন থাকে। তাই সে সময়ে উৎপাদন ক্ষমতাও বেশি থাকে। ফলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়। উদ্দীপকের লক্ষ্য করা যায় নির্দিষ্ট সময়ে শ্রম বৃদ্ধি করলে সে অনুপাতে উৎপাদন বৃদ্ধি পায় না। বরং তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়। এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। কিন্তু এই বিধির ব্যতিক্রম ঘটে। যেমন শ্রমের বৃদ্ধি ঘটার সাথে সাথে জমির পরিমাণ বৃদ্ধি করলে এই বিধি কার্যকর হয় না। তাছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন বাড়ে। এই ক্ষেত্রে শ্রম বৃদ্ধির সাথে সাথে উৎপাদনের পরিমাণের বৃদ্ধি ঘটে । পিসিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হলে তা উৎপাদন বৃদ্ধিকে ত্বরান্বিত করে। তখন শ্রমের বৃদ্ধির সাথে সাথে উৎপাদন বৃদ্ধি সম্পর্কের ধনাত্মক হয়। আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ ব্যবস্থা ফলনের বৃদ্ধি ঘটায়। তাছাড়া এতে আরো শ্রমিক নিয়োগ করলে তাদের উৎপাদনশীলতা বাড়ে। ফলে প্রান্তিক উৎপাদনের বৃদ্ধি ঘটে। অর্থাৎ শ্রমিক নিয়োগ বাড়ানোর ফলে উৎপাদন ক্রমশ কমে যায় না। তাই কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন কার্যকর হয় না।
HSC Economics 1st Paper Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় · সৃজনশীল
কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে উদ্দীপকে উল্লিখিত বিধিটির কার…
উদ্দীপক

Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
চিত্রের শ্রমিক নিয়োগ ১, ২, ৩, , ৪, ৫ ও ৬ হলে মোট উৎপাদনের পরিমাণ হয় যথাক্রমে ৪০, ৭০, ৯০, ১০০, ১০০ ও ৯০ মেট্রিক টন। যেগুলো চিত্রে যথাক্রমে a, b, c, d, e, ও f বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন উৎপাদন ব্যয় ও মোট উৎপাদন নির্দেশক a, b, c, d, e, ও f বিন্দু গুলোকে যুক্ত করলে মোট উৎপাদন রেখা পাওয়া যায়।উত্তর
