উদ্দীপকে উল্লিখিত বিধিটি কৃষি ছাড়া আর কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হতে পারে বলে তুমি মনে করো? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে কার্যকর ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কৃষিক্ষেত্র ছাড়াও শিল্প, খনিজ ও মাছ শিকারের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। অন্যান্য উপাদান স্থির ধরে পরিবর্তনশীল উপাদানের পরিবর্তন সাপেক্ষে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাই হচ্ছে প্রান্তিক উৎপাদন। অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় তাই প্রান্তিক উৎপাদন। উদ্দীপকে প্রান্তিক উৎপাদন সূচিতে দেখা যায়, ১ জন শ্রমিক নিয়োগের ফলে প্রান্তিক উৎপাদন ৫০ মণ। পরবর্তীতে ২ জন, ৩ জন ও ৪ জন শ্রমিক নিয়োগের ফলে প্রান্তিক উৎপাদন হয় যথাক্রমে ৪০, ৩০, ২০ মণ। যেখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কৃষিক্ষেত্রে বেশি কার্যকর। এছাড়া শিল্পক্ষেত্রে কিছুটা কার্যকর। শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে অধিক শ্রম ও মূলধন নিয়োগ করলে প্রথমদিকে ব্যয় বৃদ্ধির তুলনায় উৎপাদন বেশি হারে বাড়ে। তবে একসময় ব্যয় বাড়ার তুলনায় উৎপাদন কম হারে বাড়ে। এজন্য এ ক্ষেত্রে বিধিটি প্রযোজ্য হয়। আবার বিভিন্ন খনিজ পদার্থ উত্তোলনের জন্য ক্রমশ খনির যত গভীরে যেতে হয় ততই তার তলদেশের গঠন মজবুত হয় ও আলো-বাতাস প্রবেশের জন্য উন্নত ব্যবস্থা করতে হয়। কিন্তু এর ফলে খরচ বাড়ার তুলনায় খনিজদ্রব্য ক্রমান্বয়ে কম হারে তোলা যায়। ফলে বিধিটি প্রযোজ্য হয়। এছাড়া পুকুর, বিল, নদী ও সমুদ্র ইত্যাদি মৎস্যক্ষেত্রে বেশি মাছ শিকারের উদ্দেশ্যে অতিরিক্ত শ্রম ও সাজ-সরঞ্জাম নিয়োগ করলে বেশি পরিমাণে মাছ পাওয়া যায় বটে, কিন্তু তা ব্যয় বাড়ার তুলনায় কম হয়। এজন্য এক্ষেত্রেও বিধিটি প্রযোজ্য হয়।
HSC Economics 1st Paper Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিধিটি কৃষি ছাড়া আর কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হতে প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উদ্দীপকের তথ্যের আলোকে প্রাপ্ত উৎপাদন সূচিতে দেখা যায়, ১ জন শ্রমিক নিয়োগে প্রান্তিক উৎপাদন ৫০ মণ। যা উপরের চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। একইভাবে, ২ জন, ৩ জন ও ৪ জন শ্রমিক নিয়োগে প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৪০ মণ, ৩০ মণ ও ২০ মণ। যা চিত্রে যথাক্রমে b, c ও d বিন্দু দ্বারা দেখানো হয়েছে। প্রাপ্ত a, b, c ও d বিন্দুগুলো যোগ করে (MP) প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায়।উত্তর
