উদ্দীপক হতে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকের চিত্রে e বিন্দু হলো ভারসাম্য বিন্দু। একচেটিয়া বাজারে ফার্মকে ভারসাম্য অর্জন করতে হলে দুটি শর্ত পূরণ করতে হয়। ভারসাম্য বিন্দুতে প্রান্তিক ব্যয় (MC) = প্রান্তিক আয় (MR) হবে। এবং MC রেখার ঢাল >MR রেখার ঢাল হবে। এছাড়া P> AC হলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। উদ্দীপকের চিত্রে 'e [গণিত] বিন্দুতে ফার্মের MR = MC এবং MC রেখার ঢাল > MR রেখার ঢাল হয়েছে। তাই 'e [গণিত] বিন্দুতে ফার্মের ভারসাম্য অর্জিত হয়েছে। অর্জিত ভারসাম্য বিন্দুতে P > AC হওয়ায় ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে। এ বিন্দুতে ফার্মের ভারসাম্য উৎপাদন 10, দাম 12 এবং গড় ব্যয় 8 টাকা। সুতরাং, ফার্মের মোট আয় (TR) = P × Q =12 × 10 =120 ফার্মের মোট ব্যয় (TC)= AC × Q=8 × 10=80 ∴মুনাফা ( [গণিত] ) =TR-TC=120-80=40 টাকা। সুতরাং, ফার্মের মুনাফার পরিমাণ 40 টাকা, যা অস্বাভাবিক মুনাফাকে নির্দেশ করে।
HSC Economics 1st Paper Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় · সৃজনশীল
উদ্দীপক হতে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে (OX) উৎপানের পরিমাণ এবং লম্ব অক্ষে (OY) দাম, আয় ও ব্যয় দেখানো হয়েছে। চিত্রে দেখা যায়, e বিন্দুতে 10 একক পরিমাণ দ্রব্য বিক্রয়ে MR = MC হলে ফার্মের ভারসাম্য বিন্দু নির্ধারিত হয়। 12 টাকা দামে TVC = 6×10=60 এবং TFC =10×10 =100 সুতরাং, TC = TVC + TFC = 60+100 = 160। এখানে TR=120। এখানে দেখা যায়, যদি ফার্ম তার উৎপাদন চালিয়ে যায় তাহলে তার ক্ষতি হবে 160-120=40 টাকা। আর যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তার ক্ষতি হবে শুধু TFC বা 100। ফলে উৎপাদন চালিয়ে যাওয়ায় ক্ষতি, উৎপাদন বন্ধ করার ক্ষতির পরিমাণ কম হয়। তাই ফার্মের জন্য লাভজনক হবে উৎপাদন চালিয়ে যাওয়া।