উদ্দীপক হতে মোট খরচ (TC) নির্ণয় করে চিত্র অঙ্কন করো।
উত্তর: স্বল্পকালে উৎপাদন ব্যবস্থায় মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয় যোগ করে মোট খরচ পাওয়া যায়। একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্য উৎপাদনের জন্য যেসব ব্যয় হয় সেগুলোর সমষ্টিই হলো মোট ব্যয়। অর্থাৎ স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়ের সমষ্টিই হলো মোট ব্যয়। উৎপাদন (Q) মোট স্থির ব্যয় (TFC) মোট পরিবর্তনীয় ব্যয় (TVC) মোট ব্যয় (TC=TFC+TVC) ১ ১০ ৫ ১০+৫=১৫ ২ ১০ ১১ ১০+১১=২১ ৩ ১০ ১৫ ১০+১৫=২৫ ৪ ১০ ৩৩ ১০+৩৩=৪৩ ৫ ১০ ৬০ ১০+৬০=৭০ চিত্রে উৎপাদন যখন ১, ২, ৩, ৪ ও ৫ একক হয় তখন মোট ব্যয় যথাক্রমে ১৫, ২১, ২৫, ৪৩ ও ৭০ একক। ফলে প্রাপ্ত a, b, c, d ও e বিন্দুগুলো যোগ করে মোট ব্যয় (TC) রেখা পাওয়া যায় । [চিত্র]
HSC Economics 1st Paper Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় · সৃজনশীল
উদ্দীপক হতে মোট খরচ (TC) নির্ণয় করে চিত্র অঙ্কন করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
রেখাতে ১ একক উৎপাদনে গড় ব্যয় ১৫ একক। এটি চিত্রের a বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। একইভাবে, ২, ৩, ৪ ও ৫ একক উৎপাদনে প্রাপ্ত গড় ব্যয় হলো যথাক্রমে ১০.৫, ৮.৩৩, ১০.৭৫ ও ১৪ একক। এগুলো চিত্রে যথাক্রমে b, c, d ও e বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন প্রাপ্ত বিন্দুগুলো যোগ করে গড় ব্যয় রেখা (AC) পাওয়া যায়। এই গড় ব্যয় রেখাটি অনেকটা ইংরেজি বর্ণ U এর মতো।