উদ্দীপকের আলোকে জনাব আব্দুল করিম মিয়ার কৃষি খামারের গড় উৎপাদন রেখা অঙ্কন কর।
উত্তর: উদ্দীপকের আলোকে জনাব আব্দুল করিম মিয়ার কৃষি খামারের গড় উৎপাদন নির্ণয় করে গড় উৎপাদন রেখা অঙ্কন করা হলো- [চিত্র] চিত্রে ভূমি অক্ষে শ্রম নিয়োগ এবং লম্ব অক্ষে গড় উৎপাদন নির্দেশ করা হয়েছে। ১ একক শ্রম নিয়োগ করে গড় উৎপাদন ২০০ মণ, যার সমন্বয় বিন্দু a। শ্রমের নিয়োগ বৃদ্ধি করে ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ একক করা হলে গড় উৎপাদন যথাক্রমে ১৭৫, ১৫০, ১২৫, ১০৪, ৮৬.৬৭ ও ৬৮.৫৭ মণ হয়। যাদের সমন্বয় বিন্দু b, c, d, e, f ও g। এখন a, b, c, d, e, f ও g বিন্দুগুলো যোগ করে AP রেখা পাওয়া যায়। উক্ত AP রেখাই উদ্দীপকের আলোকে জনাব আব্দুল করিম মিয়ার কৃষি খামারের গড় উৎপাদন রেখা।
HSC Economics 1st Paper Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব আব্দুল করিম মিয়ার কৃষি খামারের গড় উৎপাদন রেখা …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে শ্রম নিয়োগ এবং লম্ব অক্ষে গড় উৎপাদন নির্দেশ করা হয়েছে। ১ একক শ্রম নিয়োগ করে গড় উৎপাদন ২০০ মণ, যার সমন্বয় বিন্দু a। শ্রমের নিয়োগ বৃদ্ধি করে ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ একক করা হলে গড় উৎপাদন যথাক্রমে ১৭৫, ১৫০, ১২৫, ১০৪, ৮৬.৬৭ ও ৬৮.৫৭ মণ হয়। যাদের সমন্বয় বিন্দু b, c, d, e, f ও g। এখন a, b, c, d, e, f ও g বিন্দুগুলো যোগ করে AP রেখা পাওয়া যায়। উক্ত AP রেখাই উদ্দীপকের আলোকে জনাব আব্দুল করিম মিয়ার কৃষি খামারের গড় উৎপাদন রেখা।উত্তর
উপরের চিত্রে উপকরণ ব্যয় ও প্রান্তিক উৎপাদনের সংমিশ্রণ বিন্দু যোগ করে প্রান্তিক উৎপাদন রেখা MP অঙ্কন করা হয়েছে। চিত্রে দেখা যায়, ১ একক শ্রমের প্রান্তিক উৎপাদন ২০০ মণ। শ্রম নিয়োগ বাড়িয়ে ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ একক করা হলে প্রান্তিক উৎপাদন কমে যথাক্রমে ১৫০, ১০০, ৫০, ২০, ০ ও -২০ মণ হয়। অর্থাৎ দেখা যায়, উপকরণ নিয়োগ বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন কমতে থাকে। এভাবে উপকরণ নিয়োগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন কমে যাওয়ার নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। সুতরাং বলা যায়, করিম মিয়ার কৃষি খামারে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর।