উদ্দীপকের আলোকে AFC রেখা অঙ্কন কর এবং রেখাটির আকৃতির ওপর মন্তব্য কর।
উত্তর: উদ্দীপকের আলোকে AFC রেখা অঙ্কন করে রেখাটির আকৃতির ওপর মন্তব্য করা হলো- [চিত্র] চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে গড় স্থির বায় নির্দেশ করা হয়েছে। উৎপাদনের পরিমাণ যথাক্রমে ১, ২, ৩, ৪ ও ৫ হলে তাদের গড় স্থির ব্যয় হয় যথাক্রমে ৬০, ৩০, ২০, ১৫ ও ১২ হয়। যাদের সমন্বয় বিন্দু হবে যথাক্রমে a, b, c, d ও e. এই বিন্দুগুলো যোগ করে গড় স্থির ব্যয় রেখা AFC অঙ্কন করা হয়েছে। প্রাপ্ত AFC রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং মূলবিন্দুকে স্পর্শ করে না। রেখাটির আকৃতি সমপরাবৃত্তকার। রেখাটি নিম্নগামী হয় কারণ মোট স্থির ব্যয় (TFC) স্থির থাকে, কিন্তু উৎপাদনের পরিমাণ (Q) বাড়তে থাকায় গড় স্থির ব্যয় ক্রমাগত কমতে থাকে।
HSC Economics 1st Paper Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় · সৃজনশীল
উদ্দীপকের আলোকে AFC রেখা অঙ্কন কর এবং রেখাটির আকৃতির ওপর মন্তব্য কর।
উদ্দীপক

Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে গড় স্থির বায় নির্দেশ করা হয়েছে। উৎপাদনের পরিমাণ যথাক্রমে ১, ২, ৩, ৪ ও ৫ হলে তাদের গড় স্থির ব্যয় হয় যথাক্রমে ৬০, ৩০, ২০, ১৫ ও ১২ হয়। যাদের সমন্বয় বিন্দু হবে যথাক্রমে a, b, c, d ও e. এই বিন্দুগুলো যোগ করে গড় স্থির ব্যয় রেখা AFC অঙ্কন করা হয়েছে।
প্রাপ্ত AFC রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং মূলবিন্দুকে স্পর্শ করে না। রেখাটির আকৃতি সমপরাবৃত্তকার। রেখাটি নিম্নগামী হয় কারণ মোট স্থির ব্যয় (TFC) স্থির থাকে, কিন্তু উৎপাদনের পরিমাণ (Q) বাড়তে থাকায় গড় স্থির ব্যয় ক্রমাগত কমতে থাকে।উত্তর
সূচির আলোকে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) রেখা অঙ্কন করে AC ও MC এর মধ্যে সম্পর্ক চিত্রসহ বিশ্লেষণ করা হলো-
চিত্রে গড় ব্যয় (AC) এবং প্রান্তিক ব্যয় (MC) এর মধ্যে সম্পর্ক উপস্থাপন করা হয়েছে। উৎপাদনের প্রাথমিক স্তরে (১ থেকে ৩ একক পর্যন্ত) গড় ব্যয় (AC) এবং প্রান্তিক ব্যয় (MC) উভয়ই হ্রাস পায়। এই সময়ে MC রেখাটি AC রেখার নিচে অবস্থান করে। এর মানে, প্রতি ইউনিট উৎপাদনে প্রান্তিক ব্যয়ের পরিমাণ গড় ব্যয়ের তুলনায় কম থাকে। ফলে AC > MC হয়।
উৎপাদনের ৪ একক অবস্থায় গড় ব্যয় (AC) সর্বনিম্ন হয় এবং এই অবস্থায় প্রান্তিক ব্যয় (MC) এর সাথে সমান হয়ে যায়। চিত্রে এই বিন্দুটি নির্দেশ করে MC = AC।
উৎপাদন ৪ একক অতিক্রম করার পর প্রান্তিক ব্যয় (MC) দ্রুত বৃদ্ধি পায় এবং AC রেখার উপরে উঠে যায়। এতে MC > AC হয়। এর ফলে গড় ব্যয়ও বৃদ্ধি পেতে থাকে।
অর্থাৎ, উৎপাদনের বিভিন্ন স্তরে AC এবং MC রেখার মধ্যে এই তিনটি সম্পর্ক স্পষ্ট-
AC > MC (উৎপাদনের ১ থেকে ৩ একক পর্যন্ত)
AC = MC (উৎপাদনের ৪ এককের বিন্দুতে)
MC > AC (উৎপাদনের ৪ এককের পরে)
এই বিশ্লেষণ থেকে বোঝা যায় যে, প্রান্তিক ব্যয়ের পরিবর্তন গড় ব্যয়ের গতিপথ নির্ধারণ করে, যা উৎপাদন ব্যয় বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।