উদ্দীপকের আলোকে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) এর মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: উৎপাদনের বিভিন্ন স্তরে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখার মধ্যে বিভিন্ন রকম সম্পর্ক বিদ্যমান। মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। আর অতিরিক্ত এক একক উৎপাদনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তা প্রান্তিক ব্যয়। গড় ব্যয় কখনো প্রান্তিক ব্যয় অপেক্ষা বেশি হয়। আবার কখনো সমান হয়, আবার কখনো গড় ব্যয় প্রান্তিক ব্যয় অপেক্ষা কম হয়। উদ্দীপক থেকে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় সূচি নিম্নরূপ: [চিত্র] চিত্র: গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা চিত্রে দেখা যাচ্ছে যে প্রাথমিক পর্যায়ে AC, MC দুটোই নিম্নগামী তবে MC রেখা AC রেখার নিচে অবস্থান করছে। অর্থাৎ, এ পর্যায়ে AC > MC হয়। আবার AC রেখার সর্বনিম্ন বিন্দু E দিয়ে MC রেখা ছেদ করে ওপরে ওঠে গেছে। অর্থাৎ, এ পর্যায়ে AC = MC হয়। এরপর AC ও MC উভয়ই বৃদ্ধি পায়। এ পর্যায়ে MC রেখা AC রেখার ওপরে অবস্থান করে। অর্থাৎ, এ পর্যায়ে MC > AC হয়। তাই বলতে পারি AC যখন নিম্নগামী তখন MC রেখা AC রেখার নিচে, আবার AC ঊর্ধ্বগামী তখন MC রেখা AC রেখার ওপরে অবস্থান করে।
HSC Economics 1st Paper Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় · সৃজনশীল
উদ্দীপকের আলোকে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) এর মধ্যে সম্পর্ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে উৎপাদনের পরিমাণ ১, ২, ৩ ও ৪ একক হলে পরিবর্তনীয় ব্যয় যথাক্রমে ৬০, ১০০, ২৬০ ও ৫০০ টাকা। ফলে প্রাপ্ত a, b, c ও d বিন্দু যোগ করলেই TVC রেখা পাওয়া যায়।উত্তর

চিত্র: গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা
চিত্রে দেখা যাচ্ছে যে প্রাথমিক পর্যায়ে AC, MC দুটোই নিম্নগামী তবে MC রেখা AC রেখার নিচে অবস্থান করছে। অর্থাৎ, এ পর্যায়ে AC > MC হয়। আবার AC রেখার সর্বনিম্ন বিন্দু E দিয়ে MC রেখা ছেদ করে ওপরে ওঠে গেছে। অর্থাৎ, এ পর্যায়ে AC = MC হয়। এরপর AC ও MC উভয়ই বৃদ্ধি পায়। এ পর্যায়ে MC রেখা AC রেখার ওপরে অবস্থান করে। অর্থাৎ, এ পর্যায়ে MC > AC হয়। তাই বলতে পারি AC যখন নিম্নগামী তখন MC রেখা AC রেখার নিচে, আবার AC ঊর্ধ্বগামী তখন MC রেখা AC রেখার ওপরে অবস্থান করে।