উদ্দীপকের তথ্য উৎপাদনের কোন বিধিকে নির্দেশ করে বলে তুমি মনে করো? চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে শ্রম নিয়োগ বৃদ্ধির ফলে উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে। একপর্যায়ে উপকরণটির নিয়োগ বাড়ালে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। ফলে প্রান্তিক উৎপাদন হ্রাস পায়। উপকরণ ব্যবহারের সাথে উৎপাদন বাড়ার এ সম্পর্কই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। উদ্দীপকে অন্যান্য উপকরণ ও কলাকৌশল স্থির রেখে ১ একক শ্রম নিয়োগ করলে মোট উৎপাদন ৫০ কেজি হয়। এক্ষেত্রে প্রান্তিক উৎপাদন ৫০ কেজি। শ্রম নিয়োগ বাড়িয়ে ২, ৩ ও ৪ একক করলে মোট উৎপাদন যথাক্রমে ৯০, ১২০ ও ১৪০ কেজি হয়। ফলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৪০, ৩০ ও ২০ কেজি হয়। নিচে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা হলো- [চিত্র] চিত্রে শ্রম নিয়োগ ১ একক হলে প্রান্তিক উৎপাদন ৫০ কেজি হয়। শ্রম বৃদ্ধি পেয়ে ২, ৩ ও ৪ একক হলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৪০, ৩০ ও ২০ কেজি হয়। অর্থাৎ, এক্ষেত্রে শ্রম নিয়োগ বৃদ্ধির, সাথে সাথে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কমতে থাকে। তাই প্রান্তিক উৎপাদন রেখাটি বাম থেকে ডানদিকে নিম্নগামী হয়। এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে সমর্থন করে।
HSC Economics 1st Paper Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 3 : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় · সৃজনশীল
উদ্দীপকের তথ্য উৎপাদনের কোন বিধিকে নির্দেশ করে বলে তুমি মনে করো? চি…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
চিত্রের ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে মোট উৎপাদন দেখানো হয়েছে। ১ একক শ্রম নিয়োগ করলে মোট উৎপাদন হয় ৫০ কেজি। এটি চিত্রে a বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন শ্রম নিয়োগ বৃদ্ধি করে ২, ৩ এবং ৪ একক করা হলে মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৯০, ১২০ ও ১৪০ কেজি হয়। এগুলো চিত্রে যথাক্রমে b, c ও এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন শ্রম ও মোট উৎপাদন নির্দেশক a, b, c ও d বিন্দুগুলো যোগ করে মোট উৎপাদন রেখা (TP) পাওয়া যায়।উত্তর
চিত্রে শ্রম নিয়োগ ১ একক হলে প্রান্তিক উৎপাদন ৫০ কেজি হয়। শ্রম বৃদ্ধি পেয়ে ২, ৩ ও ৪ একক হলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৪০, ৩০ ও ২০ কেজি হয়। অর্থাৎ, এক্ষেত্রে শ্রম নিয়োগ বৃদ্ধির, সাথে সাথে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কমতে থাকে। তাই প্রান্তিক উৎপাদন রেখাটি বাম থেকে ডানদিকে নিম্নগামী হয়। এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে সমর্থন করে।