মনোভাব গঠনে পরিবার প্রধান মাধ্যম কেন?
উত্তর: মনোভাব গঠনে পরিবারের অবদান গুরুত্বপূর্ণ। পিতামাতা তাদের নিজেদের পছন্দ-অপছন্দ, সংস্কার, উচ্চাকাঙ্ক্ষা, আগ্রহ ইত্যাদি তাদের শিশুসন্তানের মধ্যে সংক্রমিত করে। শিশু নিজেকে নিবিড়ভাবে তার পিতামাতার সাথে একাত্ম করে ফেলে এবং পিতামাতাকে অনুকরণীয় আদর্শ মনে করে। এসবের মধ্য দিয়ে শিশুর ইতিবাচক অথবা নেতিবাচক একটি প্রাথমিক মনোভাব গড়ে ওঠে। শিশুর বিচার-বিবেচনা শক্তি কম থাকায় পরিবারে যেসব আচরণ ও মূল্যবোধ প্রচলিত, শিশু নির্বিচারে তাই গ্রহণ করে। এসব কারণে মনোভাব গঠনে পরিবারকে প্রধান মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
মনোভাব গঠনে পরিবার প্রধান মাধ্যম কেন?
উত্তর