রিনার মা ও সবুজের পিতার আচরনের পারস্পরিক প্রভাব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে রিনার মা ও সবুজের পিতা, মুদী দোকানদারদের প্রতি সমাজে প্রতিষ্ঠিত পূর্বসংস্কারকে হ্রাস করার জন্য পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে প্রাসঙ্গিক আইন প্রণয়ন এবং একই লক্ষ্য অর্জনে যৌথ প্রচেষ্টা অন্যতম। নিম্নে তাদের গৃহীত পদক্ষেপের প্রভাব বিশ্লেষণ করা হলো। প্রাসঙ্গিক আইন প্রণয়ন: অনেক ক্ষেত্রেই আইন প্রণয়ন করে পূর্বসংস্কার কমানোর চেষ্টা করা যেতে পারে। সবুজের পিতা এবং রিনার মা সবুজের বিবাহের দ্বারা পূর্বসংস্কার হ্রাসের জন্য আইনগত ভিত্তি তৈরি করেছেন। এই ধরনের পদক্ষেপের দ্বারা পারস্পরিক লেনদেনের সম্ভাবনা বৃদ্ধি এবং পারস্পরিক দূরত্ব কমিয়ে আনা যায়। একই লক্ষ অর্জনে যৌথ প্রচেষ্টা: কতকগুলো লোক যখন একই লক্ষ্য অর্জনের জন্য যৌথভাবে প্রচেষ্টা চালায় তখন তাদের পরস্পরের প্রতি পরস্পরের পূর্বসংস্কার হ্রাস পায়। এক গোষ্ঠীর সদস্যরা যদি অন্য গোষ্ঠীর সদস্যদের সাথে যৌথভাবে কোনো প্রচেষ্টা চালায়, তাহলে তাদের মধ্যে দূরত্ব কমে যায় এবং তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। উদ্দীপকে সবুজ তার স্ত্রী ও দুই সন্তানসহ সুখে আছে। সবুজের স্ত্রী যদিও মুদী দোকানদারদের প্রতি কুসংস্কারাচ্ছন্ন পরিবারের মেয়ে কিন্তু সবুজ ও তার স্ত্রী মিলে একটি পরিবারের সাফল্যের জন্য কাজ করায় তাদের মধ্যে পূর্বসংস্কার হ্রাস পেয়েছে। সাথে সাথে তাদের পরিবারকে কেন্দ্র করে অফিসের উর্ধত্বন কর্মকর্তার পূর্বসংস্কারও হ্রাস পেতে পারে। পরিশেষে বলা যায় যে, সবুজের পিতা ও রিনার মা আচরণ পারস্পরিক দূরত্ব কমিয়ে সমাজ থেকে মুদী দোকানদারদের প্রতি বিদ্যমান পূর্বসংস্কার হ্রাসে ভূমিকা রাখছে।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
রিনার মা ও সবুজের পিতার আচরনের পারস্পরিক প্রভাব উদ্দীপকের আলোকে বিশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর