দৃশ্যকল্প-১ এ সুমনের মধ্যে বড়দের প্রতি ধারণাটিকে কী বলা হয়? এর বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ সুমনের মধ্যে বড়দের প্রতি ধারনাটিকে মনোভাব বলে। মনোভাব জন্মগত নয়। বয়োবৃদ্ধির সাথে সাথে ব্যক্তির অন্যান্য ব্যক্তির সঙ্গে পারস্পরিক ক্রিয়া অর্থাৎ মিথস্ক্রিয়ার ভেতর দিয়ে মনোভাব অর্জিত হয়। মনোভাব সর্বদাই ব্যক্তির সাথে তার পরিবেশের একটি বিশেষ পরিস্থিতির সম্পর্ককে বোঝায়। এ বিশেষ পরিস্থিতি কোনো বস্তু, ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা কিংবা কোনো মূল্যবোধও হতে পারে। মনোভাবের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি মোটামুটি দীর্ঘস্থায়ী। মনোভাব ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় না। তবে মনোভাব যেহেতু জন্মগত নয়, অভিজ্ঞতার প্রভাবে অর্জিত, সেহেতু অভিজ্ঞতার পরিবর্তনের ফলে মনোভাব পরিবর্তন হতে পারে। আবার মনোভাব প্রছন্ন থাকে বলে সোজাসুজি মনোভাবকে জানা যায় না। তাই বলা যায়, সুমনের বড়দের প্রতি যে ধারণা তারা প্রাচীনপন্থি ও রক্ষণশীল, এটি বলতে মনোভাবকে নির্দেশ করা যায়।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ সুমনের মধ্যে বড়দের প্রতি ধারণাটিকে কী বলা হয়? এর বৈশি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর