দৃশ্যকল্প-২ এ নারী নেত্রী সোনিয়ার বক্তব্যকে মনোবিজ্ঞানের ভাষায় কী বলা যায়? মনোভাবের সাথে নারী নেত্রী সোনিয়ার বক্তব্যের পার্থক্য উদাহরণসহ ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ নারী নেত্রী সোনিয়ার বক্তব্যকে মনোবিজ্ঞানের ভাষায় মতামত বলা হয়। মনোভাবের সাথে সোনিয়ার বক্তব্যের পার্থক্য রয়েছে। মনোভাব হলো কোনো ধারণা, প্রত্যয় বা বিশ্বাস। অপরপক্ষে মতামত হলো মনোভাব প্রকাশের মাধ্যম বা বিশেষ পন্থা। উদ্দীপকে সোনিয়া তার বক্তব্য প্রদানের মধ্য দিয়ে আমাদের সমাজে যৌতুক প্রথার জন্য যে অবস্থাগুলো দায়ী সেগুলোর প্রতি গুরুত্বারোপ করে তার মনোভাব প্রকাশ করেছেন। মনোভাবে আবেগের প্রভাব লক্ষ করা গেলেও মতামত অনেকাংশে আবেগমুক্ত হয়ে থাকে। সাধারণত আমরা যা বিশ্বাস করি তার প্রস্তুতিই হলো মনোভাব। অপরপক্ষে মতামত হলো আমরা যা বিশ্বাস বা ধারণা করি তার প্রকাশ, যার প্রমাণ হয়ত দেয়া যাবে না। মনোভাবের ক্ষেত্রে অনুভূতি একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান হলেও, মতামতের ক্ষেত্রে অনুভূতির তেমন কোন গুরুত্ব সুত্ব নেই। অর্থাৎ মনোভাবে অনুভূতি বর্তমান থাকে। অপরপক্ষে মতামতে অনুভূতি অনুপস্থিত থাকে। মনোভাব হলো কোনো আচরণ করার প্রবণতা, মতামত হলো মনোভাবের বাচনিক প্রকাশ। উদ্দীপকে নারী নেত্রী সোনিয়া তার বক্তব্য প্রদানের মাধ্যমে যৌতুক প্রথার জন্য দায়ী অবস্থার প্রেক্ষিতে মনোভাবগুলোকে যথাযথভাবে প্রকাশ করেছেন যা সোনিয়ার ব্যক্তিত্বের গভীরে নিবিড়ভাবে গ্রোথিত। মতামতের অবস্থান সবসময় চেতন মনের কাছাকাছি এবং অপেক্ষাকৃত স্বল্পস্থায়ী হয়। সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় মনোভাবের বাহ্যিক শব্দগত প্রকাশই হচ্ছে মতামত অর্থাৎ মনোভাব মতামতের আকারে ব্যক্ত হয়।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ নারী নেত্রী সোনিয়ার বক্তব্যকে মনোবিজ্ঞানের ভাষায় কী ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর