উদ্দীপক-২ মানকটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক-২ এ মানকটি লিকার্ট মানক। যে বিষয় সম্পর্কে মনোভাব পরিমাপ করা হবে সে বিষয়ের বিভিন্ন দিক সম্পর্কে ইতিবাচক ও নেতিবাচক উক্তি সংগ্রহ করতে হবে। লিকার্ট মানকের পাঁচটি মাত্রার উল্লেখ করেছেন। পাঁচটি মাত্রা হলো যথাক্রমে 'সম্পূর্ণ একমত', 'একমত', 'স্থির করতে পারছি না', 'ভিন্নমত' এবং 'সম্পূর্ণ ভিন্নমত'। লিকার্ট বিচার্য বিষয় সম্পর্কে নানা অভিমত সংগ্রহ করে পারীক্ষকে এসব অভিমত সম্পর্কে তার মনোভাবকে মাত্রানুসারে উপরোক্ত পাঁচ মাত্রার স্কেলে সাজিয়ে দিতে নির্দেশ দেয়া হয়। ব্যক্তি তার মনোভাবকে নিম্নবর্ণিত পাঁচ মাত্রার স্কেলের যে কোনো একটিতে টিক ( [গণিত] ) চিহ্ন দিয়ে যাচাই করবে। এভাবে উক্ত মানকে যতগুলো পদ থাকবে তার সবগুলোতেই একটি টিক চিহ্ন দিতে হবে। [চিত্র] সাফল্যাঙ্ক গণনার ক্ষেত্রে ইতিবাচক উত্তরের জন্য যথাক্রমে ৫ থেকে ১ নম্বর দেয়া হয়। 'সম্পূর্ণ একমত' হলে ৫, 'একমত' হলে ৪, স্থির করতে পারছিনে' হলে ৩, 'ভিন্নমত' হলে ২ এবং 'সম্পর্ণ ভিন্নমত' হলে ১। আবার নেতিবাচক উক্তিগুলোর ক্ষেত্রে বিপরীতভাবে সাফল্যাঙ্ক দেয়া হয়। অর্থাৎ তখন ১, ২, ৩, ৪ ও ৫ সাফল্যাঙ্ক প্রদান করা হয়। সবগুলো সাফল্যাঙ্ক যোগ করে উত্তরদাতার মনোভাব সাফল্যাঙ্ক নির্ণয় করা যায়। চূড়ান্তভাবে পার্থক্যসূচক উক্তি বাছাই করার জন্য পারীক্ষদের সকলের মনোভাব সাফল্যাঙ্কের ভিত্তিতে পদবিশ্লেষণ করা হয়। পদবিশ্লেষণে প্রত্যেক উক্তি বা পদের সাফল্যাঙ্ক ও সর্বমোট সাফল্যাঙ্কের মধ্যে সহ-সম্পর্ক নির্ণয় করতে হয়। এ সহ-সম্পর্ক উক্তির যথার্থতা নির্দেশ করে। নিম্ন সহ-সম্পর্কবিশিষ্ট উক্তিগুলোকে বাদ দিয়ে উচ্চ সহ-সম্পর্কযুক্ত উক্তিগুলোকে চূড়ান্তভাবে স্কেলে রাখা হয়। এভাবে লিকার্ট মানক প্রণয়ন করা হয়।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
উদ্দীপক-২ মানকটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
সাফল্যাঙ্ক গণনার ক্ষেত্রে ইতিবাচক উত্তরের জন্য যথাক্রমে ৫ থেকে ১ নম্বর দেয়া হয়। 'সম্পূর্ণ একমত' হলে ৫, 'একমত' হলে ৪, স্থির করতে পারছিনে' হলে ৩, 'ভিন্নমত' হলে ২ এবং 'সম্পর্ণ ভিন্নমত' হলে ১। আবার নেতিবাচক উক্তিগুলোর ক্ষেত্রে বিপরীতভাবে সাফল্যাঙ্ক দেয়া হয়। অর্থাৎ তখন ১, ২, ৩, ৪ ও ৫ সাফল্যাঙ্ক প্রদান করা হয়। সবগুলো সাফল্যাঙ্ক যোগ করে উত্তরদাতার মনোভাব সাফল্যাঙ্ক নির্ণয় করা যায়।
চূড়ান্তভাবে পার্থক্যসূচক উক্তি বাছাই করার জন্য পারীক্ষদের সকলের মনোভাব সাফল্যাঙ্কের ভিত্তিতে পদবিশ্লেষণ করা হয়। পদবিশ্লেষণে প্রত্যেক উক্তি বা পদের সাফল্যাঙ্ক ও সর্বমোট সাফল্যাঙ্কের মধ্যে সহ-সম্পর্ক নির্ণয় করতে হয়। এ সহ-সম্পর্ক উক্তির যথার্থতা নির্দেশ করে। নিম্ন সহ-সম্পর্কবিশিষ্ট উক্তিগুলোকে বাদ দিয়ে উচ্চ সহ-সম্পর্কযুক্ত উক্তিগুলোকে চূড়ান্তভাবে স্কেলে রাখা হয়। এভাবে লিকার্ট মানক প্রণয়ন করা হয়।