মনোভাব গঠনের ২টি উপাদান বর্ণনা করো।
উত্তর: মনোভাব গঠনের দুইটি উপাদান হলো অবহিতিমূলক উপাদান ও অনুভূতিমূলক উপাদান। কোনো বিশেষ বিষয় সম্পর্কিত জ্ঞানই হচ্ছে মনোভাবের অবহিতিমূলক উপাদান। মনোভাব সম্পর্কিত ভালো-মন্দ, অনুকূল বা প্রতিকূল অথবা কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত লক্ষণই হলো জ্ঞান বা অবহিতিমূলক উপাদান। অপরদিকে মনোভাবের সাথে জড়িত আবেগকেই অনুভূতিমূলক উপাদান বলা হয়। এ আবেগের ওপর ভিত্তি করেই মনোভাবের বিষয় সমন্ধে ব্যক্তির পছন্দ ও অপছন্দ গড়ে উঠে।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
মনোভাব গঠনের ২টি উপাদান বর্ণনা করো।
উত্তর