দৃশ্যকল্প-১ এর বিষয়গুলো ভারসাম্য মতবাদের আলোকে চিত্রসহ বর্ণনা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এর বিষয়গুলো ভারসাম্য মতবাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ভারসাম্য মতবাদের মূল বক্তব্য হলো, মানুষ তার অবহিতিমূলক কাঠামোর মধ্যে একটি ভারসাম্য খোঁজে এবং যখন যেই কাঠামোর মধ্যে ভারসাম্যহীনতার সৃষ্টি হয় তখনই মনোভাবের পরিবর্তন হয়। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ রবিন ও সোমার ক্ষেত্রে ভারসাম্যমূলক অবস্থা এবং সীমা ও সোহেলের ক্ষেত্রে ভারসাম্যহীন অবস্থা সৃষ্টি হয়েছে। হাইজার কতগুলো প্রতীক ব্যবহার করে ভারসাম্যপূর্ণ ও ভারসাম্যহীন অবহাকে বুঝিয়েছেন। যেমন: P = ব্যত্তি, O = অন্য ব্যক্তি, X = একটি বিষয়। প্রথম পরিস্থিতিতে ভারসাম্যপূর্ণ অবস্থায় ব্যক্তি অন্য ব্যক্তিকে পছন্দ করে এবং একটি বিষয়ের প্রতি উভয়েরই ইতিবাচক মনোভাব রয়েছে। সুতরাং এটি একটি ভারসাম্যপূর্ণ অবস্থা। পাশাপাশি, ভারসাম্যহীন অবস্থায় ব্যক্তি অন্য ব্যক্তির প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে, কিন্তু অন্য ব্যক্তির ঐ বিষয়ের প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে। ফলে অবস্থানটি ভারসাম্যহীন হয়ে পড়েছে। [চিত্র] দ্বিতীয় পরিস্থিতিতে, ব্যক্তি অন্য ব্যক্তিকে পছন্দ করে না এবং যে বিষয়ের প্রতি তার ইতিবাচক মনোভাব রয়েছে অন্য ব্যক্তি তার প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে। কাজেই ভারসাম্য রক্ষা হয়েছে। আবার ব্যক্তি অন্য ব্যক্তিকে পছন্দ করে না এবং যে বিষয়ের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে অন্য ব্যক্তিরও তার প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে। সুতরাং এটি একটি ভারসাম্যহীন অবস্থা। [চিত্র]
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর বিষয়গুলো ভারসাম্য মতবাদের আলোকে চিত্রসহ বর্ণনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
দ্বিতীয় পরিস্থিতিতে, ব্যক্তি অন্য ব্যক্তিকে পছন্দ করে না এবং যে বিষয়ের প্রতি তার ইতিবাচক মনোভাব রয়েছে অন্য ব্যক্তি তার প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে। কাজেই ভারসাম্য রক্ষা হয়েছে। আবার ব্যক্তি অন্য ব্যক্তিকে পছন্দ করে না এবং যে বিষয়ের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে অন্য ব্যক্তিরও তার প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে। সুতরাং এটি একটি ভারসাম্যহীন অবস্থা।

উত্তর