দৃশ্যকল্প-২ এ কোন ধরনের মনোভাবের বহিঃপ্রকাশ বর্ণনা কর এবং এ ধরনের মনোভাব পরিবর্তনে কী কী পন্থা অবলম্বন করা যায় বলে তুমি মনে করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ বর্ণিত পূর্বসংস্কার ধারণার প্রকাশ ঘটেছে যা বিভিন্নভাবে হ্রাস করা যেতে পারে। পূর্বসংস্কার হলো একটি পক্ষপাতদুষ্ট ধারণা। প্রকৃতপক্ষে কোনো বিষয় সম্পর্কে যথার্থ বিচার-বিবেচনা ছাড়াই ব্যক্তির যুক্তিহীন নেতিবাচক মনোভাবকে পূর্বসংস্কার বলে। পূর্বসংস্কারের মধ্যে অপর গোষ্ঠী সম্পর্কে প্রতিকূল মনোভাব ও একটা অপছন্দের ভাব থাকে। যেমন- আমেরিকায় নিগ্রোদের বসবাসের এলাকা আলাদা; শ্বেতাঙ্গদের স্কুলে তাদের পড়তে দেওয়া হয় না। তাছাড়া শিশুরা পরিবার থেকেও পূর্বসংস্কারের শিক্ষা অর্জন করে। বাবা-মা যখন ঝাড়ুদার বা মেথরের ছোঁয়া বাঁচিয়ে কোনো জিনিস দেন বা তাদের ভিন্ন পাত্রে খাবার দেন, তখন শিশু বুঝতে শিখে যে সে তাদের থেকে ভিন্ন এবং শিশু মায়ের ব্যবহারকে অনুকরণ করে। প্রদত্ত দৃশ্যকল্প-২ এ মিয়াবাড়ী ও চৌধুরী বাড়ীর মধ্যে রেষারেষি দীর্ঘদিনের। যার যার বংশ নিয়ে তারা প্রচণ্ড গর্ব করে ও অন্যদের অবজ্ঞার দৃষ্টিতে দেখে। এ থেকে বোঝা যায়, এখানে ওই গোষ্ঠী সম্পর্কে পূর্বসংস্কারের ধারণা প্রকাশ পেয়েছে। প্রদত্ত দৃশ্যকল্প-২-এ ইঙ্গিতকৃত পূর্বসংস্কার হ্রাসের জন্য আন্তঃকৃষ্টিমূলক শিক্ষার প্রচলন, একই লক্ষ্য অর্জনে যৌথ প্রচেষ্টা, প্রাসঙ্গিক আইন প্রণয়ন ইত্যাদি অত্যন্ত জরুরি। পূর্বসংস্কার যেহেতু এক গোষ্ঠী থেকে অন্যগোষ্ঠীকে পৃথক করতে চায়, তাই এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে দুটো গোষ্ঠী একে অপরের সংস্পর্শে আসে। এ রকম হলে সদস্যরা কাছাকাছি চলে আসবে এবং ভাবের আদান-প্রদানের মাধ্যমে তাদের মধ্যে দূরত্ব কমে যাবে। পূর্বসংস্কার হ্রাসের জন্য প্রাসঙ্গিক আইন প্রণীত হলে এবং জনগণ উক্ত আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে পূর্বসংস্কার এমনকি জাতিগত বিভেদ ও দাঙ্গা কমে যাবে। আন্তঃকৃষ্টিমূলক শিক্ষার প্রচলন করে নিজের ও অন্য গোষ্ঠীর কৃষ্টিগত পার্থক্য সম্পর্কে অবহিত করতে পারলে পূর্বসংস্কার অনেকাংশে কমে যাবে। আবার একই লক্ষ্য অর্জনে যখন ভিন্ন ভিন্ন গোষ্ঠীর লোকজন কাজ করে তখন তাদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। ফলে পূর্বসংস্কার কমে যায়। সর্বোপরি, পূর্বসংস্কার হ্রাসে গণমাধ্যমের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র প্রভৃতি প্রচার মাধ্যমের দ্বারা পূর্বসংস্কার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। উপরের আলোচনা শেষে বলা যায়, আমাদের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা এবং সচেতনতাই পারে পূর্বসংস্কারের মতো ক্ষতিকর ধারণা সমাজ থেকে দূর করতে।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কোন ধরনের মনোভাবের বহিঃপ্রকাশ বর্ণনা কর এবং এ ধরনের ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
দ্বিতীয় পরিস্থিতিতে, ব্যক্তি অন্য ব্যক্তিকে পছন্দ করে না এবং যে বিষয়ের প্রতি তার ইতিবাচক মনোভাব রয়েছে অন্য ব্যক্তি তার প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে। কাজেই ভারসাম্য রক্ষা হয়েছে। আবার ব্যক্তি অন্য ব্যক্তিকে পছন্দ করে না এবং যে বিষয়ের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে অন্য ব্যক্তিরও তার প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে। সুতরাং এটি একটি ভারসাম্যহীন অবস্থা।

উত্তর