তুমি কি মনে কর অমিতের মনোভাব ও এনাম স্যারের মতামত একই ধরনের? উক্তিটির স্বপক্ষে যুক্তি প্রদর্শন করো।
উত্তর: আমি মনে করি অমিতের মনোভাব ও এনাম স্যারের মনোভাব একই ধরনের। অমিত চা পছন্দ করে। এনাম স্যারও চা পছন্দ করেন। তাদের উভয়ের মনোভাবের মধ্যে দুটি উপাদান কাজ করছে। এর একটি হলো জ্ঞানীয় উপাদান, অন্যটি হলো অনুভূতিমূলক উপাদান। মনোভাবের ক্ষেত্রে অবহিতি বা জ্ঞানীয় উপাদান হলো কোনো বিষয়, বস্তু বা পরিস্থিতির প্রতি মতামত প্রদানের ক্ষেত্রে ব্যক্তির মানসিক প্রবণতা বা প্রস্তুতিমূলক বিশেষ বিশ্বাস। এই মানসিক প্রবণতা বা প্রস্তুতিমূলক বিশেষ বিশ্বাস ব্যক্তির অভিজ্ঞতা ও শিক্ষণ থেকে তৈরি হয়। ব্যক্তির পারিবারিক, সামাজিক ও কৃষ্টিগত রীতি-নীতি, মূল্যবোধ ইত্যাদি থেকে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান কোনো বিষয়বস্তু বা পরিস্থিতির পক্ষে বা বিপক্ষে যাবার ক্ষেত্রে তার বিশ্বাসকে প্রভাবিত করে। যেমন- এনাম স্যার বলেন, চা খেলে মনটা পরিস্কার হয়। যা ঐ বিষয়ে তার অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞানের ওপর নির্ভর করেছে। অন্যদিকে, অমিত এনাম স্যারের মতো চা পান করে। চায়ের প্রতি সে খুবই দুর্বল যা অনুভূতিমূলক উপাদান। মনোভাবের ক্ষেত্রে অনুভূতি ও আবেগীয় উপাদান হলো কোনো বিষয়বস্তু বা পরিস্থিতির প্রতি মতামত বা প্রতিক্রিয়া প্রদানের ক্ষেত্রে ব্যক্তির মনোদৈহিক ক্রিয়ায় সৃষ্ট এক ধরনের আবেগ। এটি ব্যক্তির শারীরিক ও মানসিক আলোড়নগত পরিবর্তন ও মূল্যায়নের সাথে সম্পর্কযুক্ত। ব্যক্তির অনুভূতি থেকে সৃষ্ট আবেগ কোনো বিষয়বস্তু বা পরিস্থিতির পক্ষে বা বিপক্ষে যাবার মতো মনোভাব তৈরি করে। কাজেই আবেগের ওপর ভিত্তি করেই মনোভাবের বিষয় সম্বন্ধে ব্যক্তির পছন্দ ও অপছন্দ গড়ে ওঠে।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
তুমি কি মনে কর অমিতের মনোভাব ও এনাম স্যারের মতামত একই ধরনের? উক্তিট…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর