শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ এ পত্রিকার খবরে কোন ধারণার প্রকাশ পেয়েছে এবং সেটি হ্রাসের ব্যাপারে তোমার মতামত দাও।

উত্তর: দৃশ্যকল্প-২ এ পত্রিকার খবরে যে ধারণার প্রকাশ পেয়েছে তা হলো পূর্ব সংস্কার। জাতিগত, ধর্মগত, সংখ্যাগতভাবে ভিন্ন কোনো সম্প্রদায়ের সদস্যদের প্রতি বিদ্বেষ বা পক্ষপাতমূলক মনোভাবই পূর্বসংস্কার। নিচে পূর্বসংস্কার হ্রাস করার উপায়সমূহ উল্লেখ করা হলো- ১. পূর্বসংস্কার হ্রাসকরণের জন্য নিজ দল ও ভিন্ন দলের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার জন্য উভয় দলের ইতিবাচক মনোভাব বৃদ্ধি করে এরূপ পদক্ষেপ গ্রহণ করতে হবে। ২. পূর্বসংস্কার হ্রাস করার জন্য আইন প্রণয়ন করা যেতে পারে। আমেরিকার শ্বেতাঙ্গ ও নিগ্রোদের আবাসিক সংমিশ্রণ সংক্রান্ত পদক্ষেপ এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। দেখা গেছে যে, একই এলাকায় বসবাসের ফলে শ্বেতাঙ্গ ও নিগ্রোদের পূর্বসংস্কার তীব্রতা অনেকটা কমে গেছে। ৩. কতকগুলো লোক যখন একই লক্ষ্য অর্জনের জন্য যৌথভাবে প্রচেষ্টা চালায় তখন তাদের পরস্পরের প্রতি পরস্পরের পূর্বসংস্কার হ্রাস পায়। ৪. পূর্বসংস্কার কমিয়ে আনতে আন্তঃকৃষ্টিমূলক শিক্ষার প্রচলন করার দরকার। ৫. পূর্বসংস্কার হ্রাসকরণে গণমাধ্যম খুবই জোরালো ভূমিকা পালন করে। রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, সংবাদপত্র, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন- ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে মানুষ পূর্বসংস্কার অনেকটা কমিয়ে আনতে পারে। পরিশেষে বলা যায় যে, সমাজ মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, আইন প্রয়োগকারী সংস্থা, গণমাধ্যম কর্মীরা এবং সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে যৌথ কার্যক্রম গ্রহণ করলে এবং একত্রে উদ্যোগ নিলে পূর্বসংস্কার সহজেই কমিয়ে আনা সম্ভব।

HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল

দৃশ্যকল্প-২ এ পত্রিকার খবরে কোন ধারণার প্রকাশ পেয়েছে এবং সেটি হ্রাস…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: রিয়া বন্ধুদের সাথে আলাপকালে দক্ষিণ এশিয়ার একটা দেশ সম্পর্কে বলে ওখানকার মানুষেরা উন্নত, অতিমাত্রায় বস্তুবাদী 4 এবং বৃদ্ধরা রক্ষণশীল। দৃশ্যকল্প-২: লাবিবা বিশেষ একটা জনগোষ্ঠীর জীবন-যাপন প্রণালী নিয়ে পত্রিকার খবর পড়ে মন খারাপ করল। সে বিশেষ জনগোষ্ঠীর সাথে সমাজের বেশিরভাগ মানুষ একই সাথে স্কুলে পড়াশুনা করে না।

Dhaka · 2019

উত্তর

কোনো বিশেষ সামাজিক পরিস্থিতি, বিশেষ কোনো শ্রেণিভুক্ত ব্যক্তি অথবা বিশেষ কোনো গোষ্ঠী, সামাজিক কোনো সমস্যা ইত্যাদি সম্পর্কে আমাদের চিন্তা, অনুভূতি এবং প্রতিক্রিয়ার পূর্বাপর সঙ্গতি সম্পন্ন রীতিকেই মনোভাব বলে।

উত্তর

কোনো বিশেষ বিষয় সম্পর্কিত জ্ঞানই হচ্ছে মনোভাবের অবহিতিমূলক উপাদান। মনোভাব সম্পর্কিত ভালো বা মন্দ, অনুকূল বা প্রতিকূল অথবা কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত লক্ষণই হলো জ্ঞান বা অবহিতিমূলক উপাদান। উদাহরণস্বরূপ, ক্লাসে কোনো শিক্ষকের প্রতি ছাত্রের ইতিবাচক মনোভাব রয়েছে। কারণ উক্ত শিক্ষকের জ্ঞান, তার বোঝানোর ক্ষমতা, তার দক্ষতার প্রতি ঐ ছাত্রের ইতিবাচক ক্ষমতা রয়েছে।

উত্তর

উদ্দীপকে রিয়ার ধারণাকে মনোবিজ্ঞানের বদ্ধমূলক ধারণা বলা হয়। নিচে ব্যাখ্যা করা হলো- বদ্ধমূল ধারণা হলো এমন এক ধরনের বিশ্বাস বা ধারণা, যেখানে পক্ষপাতমূলক একুটি মনোভাব ফুটে উঠে। বদ্ধমূল ধারণা মূলত একটি কম তথ্য নির্ভর অথবা অনেক ক্ষেত্রেই সত্যিকার তথ্যের কোনো বিচার-বিশ্লেষণ করা হয় না। এটি সবসময় একটি মনগড়া মনোভাব দ্বারা পরিচালিত হয়। যেমন: নিগ্রো মানেই উচ্ছৃঙ্খল জাতি, এটি একটি বদ্ধমূল ধারণা, তবে সকল নিগ্রোই উচ্ছৃঙ্খল নয়। অর্থাৎ বন্ধমূল ধারণা বলতে কোনো দল, জাতি, গোষ্ঠী, পরিবার, সমাজ ইত্যাদি সম্পর্কে এক ধরনের প্রথাগত বা প্রচলিত বিশেষ বিশ্বাস বা চিরায়ত ধারণাকে বুঝায়। বন্ধমূল ধারণার তিনটি বৈশিষ্ট্য রয়েছে। যথা- ১. ব্যক্তিকে শ্রেণিভুক্তিকরণ ব্যক্তির অনেক গুণাবলি থাকা সত্ত্বেও তাকে শনাক্ত করার জন্য সমাজ তার বিশেষ কতকগুলো গুণাবলিকে নির্বাচন করে এবং অন্য গুণাবলিকে অবজ্ঞা করে। ২. সেই শ্রেণির উপর বিশেষ গুণাবলি আরোপের ব্যাপারে মতৈক্য সৃষ্টি: শ্রেণিভুক্তকরণের পর প্রত্যক্ষণকারীদের মধ্যে একটি মতৈক্য গড়ে উঠে। যেমন, আমেরিকানরা উন্নত, বস্তুবাদী, বৃদ্ধরা, প্রাচীনপন্থী ও রক্ষণশীল ইত্যাদি সংলক্ষণের অধিকারী বলে ধারণা করা হয়। ৩. প্রকৃত ও আরোপিত গুণাবলির মধ্যে পার্থক্য প্রায় সবসময়ই বন্ধমূল ধারণা ভ্রান্ত হয়ে থাকে। কোনো জোলা বা তাঁতি বোকামি করেছে বলেই ঐ শ্রেণির সকলকে বোকা ভাবা ভুল।

উত্তর

দৃশ্যকল্প-২ এ পত্রিকার খবরে যে ধারণার প্রকাশ পেয়েছে তা হলো পূর্ব সংস্কার। জাতিগত, ধর্মগত, সংখ্যাগতভাবে ভিন্ন কোনো সম্প্রদায়ের সদস্যদের প্রতি বিদ্বেষ বা পক্ষপাতমূলক মনোভাবই পূর্বসংস্কার। নিচে পূর্বসংস্কার হ্রাস করার উপায়সমূহ উল্লেখ করা হলো- ১. পূর্বসংস্কার হ্রাসকরণের জন্য নিজ দল ও ভিন্ন দলের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার জন্য উভয় দলের ইতিবাচক মনোভাব বৃদ্ধি করে এরূপ পদক্ষেপ গ্রহণ করতে হবে। ২. পূর্বসংস্কার হ্রাস করার জন্য আইন প্রণয়ন করা যেতে পারে। আমেরিকার শ্বেতাঙ্গ ও নিগ্রোদের আবাসিক সংমিশ্রণ সংক্রান্ত পদক্ষেপ এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। দেখা গেছে যে, একই এলাকায় বসবাসের ফলে শ্বেতাঙ্গ ও নিগ্রোদের পূর্বসংস্কার তীব্রতা অনেকটা কমে গেছে। ৩. কতকগুলো লোক যখন একই লক্ষ্য অর্জনের জন্য যৌথভাবে প্রচেষ্টা চালায় তখন তাদের পরস্পরের প্রতি পরস্পরের পূর্বসংস্কার হ্রাস পায়। ৪. পূর্বসংস্কার কমিয়ে আনতে আন্তঃকৃষ্টিমূলক শিক্ষার প্রচলন করার দরকার। ৫. পূর্বসংস্কার হ্রাসকরণে গণমাধ্যম খুবই জোরালো ভূমিকা পালন করে। রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, সংবাদপত্র, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন- ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে মানুষ পূর্বসংস্কার অনেকটা কমিয়ে আনতে পারে। পরিশেষে বলা যায় যে, সমাজ মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, আইন প্রয়োগকারী সংস্থা, গণমাধ্যম কর্মীরা এবং সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে যৌথ কার্যক্রম গ্রহণ করলে এবং একত্রে উদ্যোগ নিলে পূর্বসংস্কার সহজেই কমিয়ে আনা সম্ভব।
HSCPsychology 2nd PaperChapter 3 : মনোভাব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সবুজ মেধাবী এবং নবীন অফিসার। সে কাজে খুবই দক্ষ। সবুজের বাবা একজন মুদী দোকানদার। সবুজের অফিসে উর্ধত্বন কর্মকর্তা তার মেয়ের জন্য সবুজকে পছন্দ করে এবং বিয়ের প্রস্তাব দেয়। পরে যখন সবুজের বাবার সম্পর্কে জানতে পারে তখন প্রস্তাব থেকে পিছিয়ে আসে। কিন্তু কনের মা সবুজকে অত্যধিক পছন্দ করে বিধায় বিষয়টি সহজে মেনে নিয়ে সবুজের সাথে রিয়ার বিয়ে দেন। ১০ বছর পর জানা যায় সবুজ তার স্ত্রী ও দুই সন্তান সহ সুখে আছে।
ক
মনোভাব কি?
খ
মনোভাবের উপাদান এর কাজ কি?
গ
উদ্দীপকে উর্ধতন কর্মকর্তার ধারনাকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে?
ঘ
রিনার মা ও সবুজের পিতার আচরনের পারস্পরিক প্রভাব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মনোভাবের উপাদান এর কাজ কি?

মনোভাবের উপাদান এর কাজ কি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মনোভাব কি?

মনোভাব কি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মনোবিজ্ঞানীর পরামর্শ অনুযায়ী ঢাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সত্য কথা বললে প্রায়ই পুরস্কার। দেওয়া হতো। পরবর্তীতে দেখা যায়, স্কুলের সকলেই সত্য বলছে। দৃশ্যকল্প-২: দিলরুবা আপা মনোবিজ্ঞানের শিক্ষক। তিনি প্রতিদিন সময়মতো ক্লাসে আসেন, সহজভাবে বিষয় সম্পর্কে বুঝিয়ে দেন এবং প্রয়োজনে শিক্ষার্থীদের সকল সহযোগিতা প্রদান করেন। ক্লাসের সকলেই তাকে খুব পছন্দ করে। টিভির একটি অনুষ্ঠানে একদিন দেখা গেল একজন ছাত্র দিলবুবা আপাকে নিয়ে প্রশংসা সূচক উক্তি করছে।
ক
মনোভাবের অনুভূতিমূলক উপাদান কী?
খ
নতুন তথ্য মনোভাব পরিবর্তনে গুরুত্বপূর্ণ কেন?
গ
দৃশ্যকল্প-১ এ শিক্ষার্থীদের মনোভাব গঠনে কোন প্রক্রিয়ার প্রভাব লক্ষণীয়? ব্যাখ্যা কর।
ঘ
দৃশ্যকল্প-২ এ দিলরুবা আপাকে পছন্দ করা এবং টিভি অনুষ্ঠানে তার সম্পর্কে উক্তির মধ্যে কি পার্থক্য বিদ্যমান? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নতুন তথ্য মনোভাব পরিবর্তনে গুরুত্বপূর্ণ কেন?

নতুন তথ্য মনোভাব পরিবর্তনে গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মনোভাবের অনুভূতিমূলক উপাদান কী?

মনোভাবের অনুভূতিমূলক উপাদান কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তমা ও মাসুদ দুই ভাইবোন। তারা দুজনেই ঢাকার স্কুলে পড়ে। তমা ৩য় শ্রেণিতে এবং মাসুদ অষ্টম শ্রেণিতে পড়ে। ইদানীং বাবা-মা লক্ষ্য করলেন তমা পড়ালেখা ও অন্যান্য আচরণের ক্ষেত্রে স্কুলের। মিস এবং তার মাকে বেশি অনুসরণ করে। মা এবং শিক্ষক যা ভালো বলেন তাকে সেও পরবর্তীতে ভালো বলে শনাক্ত করে। পক্ষান্তরে, মাসুদ বন্ধুদের মতো করে চুল কাটে, পোশাক পরিধান করে, মাঝে মাঝে তাদের সাথে মিশে অন্যায় কাজ করতেও দ্বিধা করে না। তার আচরণে বাবা-মা চিন্তিত হয়ে পড়ে এবং তাকে ভালো বন্ধুদের সাথে মিশতে উৎসাহ দেয়। অবশেষে বন্ধুদের চাপে সে অন্যায় কাজ ছেড়ে দেয়।
ক
মতামত কী?
খ
"যুক্তির মাধ্যমে সমালোচনা খন্ডন"-মনোভাবের কোন উপাদান? ব্যাখ্যা কর।
গ
তমার মনোভাব গঠনে কোন প্রক্রিয়া প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
মাসুদের মনোভাব গঠন প্রক্রিয়া এবং পরবর্তীতে তার মনোভাব পরিবর্তন মাধ্যম বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."যুক্তির মাধ্যমে সমালোচনা খন্ডন"-মনোভাবের কোন উপাদান? ব্যাখ্যা কর।

"যুক্তির মাধ্যমে সমালোচনা খন্ডন"-মনোভাবের কোন উপাদান? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মতামত কী?

মতামত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রিনার মা ও সবুজের পিতার আচরনের পারস্পরিক প্রভাব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।উদ্দীপকে উর্ধতন কর্মকর্তার ধারনাকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে?মনোভাবের উপাদান এর কাজ কি?মনোভাব কি?দৃশ্যকল্প-২ এ দিলরুবা আপাকে পছন্দ করা এবং টিভি অনুষ্ঠানে তার সম্পর্কে উক্তির মধ্দৃশ্যকল্প-১ এ শিক্ষার্থীদের মনোভাব গঠনে কোন প্রক্রিয়ার প্রভাব লক্ষণীয়? ব্যাখ্যা নতুন তথ্য মনোভাব পরিবর্তনে গুরুত্বপূর্ণ কেন?মনোভাবের অনুভূতিমূলক উপাদান কী?মাসুদের মনোভাব গঠন প্রক্রিয়া এবং পরবর্তীতে তার মনোভাব পরিবর্তন মাধ্যম বিশ্লেষণ কতমার মনোভাব গঠনে কোন প্রক্রিয়া প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।"যুক্তির মাধ্যমে সমালোচনা খন্ডন"-মনোভাবের কোন উপাদান? ব্যাখ্যা কর।মতামত কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।