মনোভাব গঠনে পরিবার প্রধান মাধ্যম কেন?
উত্তর: মনোভাব গঠনে পরিবার প্রধান মাধ্যম, কারণ- সামাজিকীকরণে 'মুখ্য উপাদানটিই মনোভাব গঠনের একটি প্রভাবশালী উপাদান, যা ব্যক্তির উপর সরাসরি প্রভাব বিস্তার করে। জন্ম থেকে বয়োসন্ধিকাল • পর্যন্ত শিশু কিশোররা পিতা-মাতার কাছে লালিত-পালিত হয় এবং তাদের আদর-স্নেহ ও পরিচর্যায় বড় হয়ে ওঠে। অতএব, পিতা-মাতার আদর্শ, মূল্যবোধ, মনোভাব ও জীবনযাত্রা প্রভৃতি শিশু অনুকরণ করে থাকে। এছাড়াও শিশুর বিচার-বুদ্ধি নিতান্তই সীমিত থাকে এবং স্বাভাবিকভাবে সে যা দেখে সেটাই আয়ত্ত করে নেয়। অর্থাৎ, পরিবারের নিয়ম-শৃঙ্খলার মধ্যে দিয়েই শিশু বড় হতে থাকে। সুতরাং মনোভাব প্রাথমিকভাবে পারিবারিক অভিজ্ঞতা থেকেই উদ্ভূত হয়।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
মনোভাব গঠনে পরিবার প্রধান মাধ্যম কেন?
উত্তর