দৃশ্যকল্প-১ এ মনোভাব গঠনের উল্লিখিত উপাদানগুলো ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ মনোভাব গঠনের উল্লিখিত উপাদানগুলো হলো পরিবার এবং বিদ্যালয়ের শিক্ষা। পরিবার মনোভাব গঠনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উপাদান। পরিবারই মনোভাব গঠনের ক্ষেত্রে মুখ্য বা Primary Group হিসেবে বিবেচিত হয়। কারণ পরিবারের সঙ্গে নিবিড়তম আন্তঃক্রিয়ার মধ্য দিয়ে কোনো কিছুর প্রতি শিশুর অতি গুরুত্বপূর্ণ ইতিবাচক অথবা নেতিবাচক মনোভাব গড়ে ওঠে। দৃশ্যকল্প-১ এর চিত্রে সেই বিষয়টি লক্ষ করা যায়। দৃশ্যকল্প-১ এর চিত্রে মনোভাব গঠনের আরেকটি উপাদান বিদ্যালয়ের শিক্ষা লক্ষ করা যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি যত বেশি শিক্ষা গ্রহণ করবে যে তত বেশি উদারপন্থি হবে। বিদ্যালয়ের শিক্ষা পাঠ্যপুস্তক, রাজনীতি, ধর্ম-দর্শন, সাহিত্য, বিজ্ঞান ও সাংস্কৃতিক কর্মকান্ড ইত্যাদির ফলে অর্জিত জ্ঞান অনেক সময় পূর্বের ধ্যান-ধারণা বদলে দেয় এবং ব্যক্তি তখন জীবনদর্শন সম্পর্কে মোটামুটি একটি স্থির সিদ্ধান্ত আসে। সুতরাং বলা যায়, মনোভাব গঠনে পরিবারের ভূমিকা এবং বিদ্যালয়ের শিক্ষা গুরুত্বপূর্ণ অবদান রাখে।
HSC Psychology 2nd Paper Chapter 3 : মনোভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 3 : মনোভাব · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ মনোভাব গঠনের উল্লিখিত উপাদানগুলো ব্যাখ্যা করো।
উদ্দীপক
দৃশ্যকল্প-০২: রিমা সবসময় কোনো বিষয় সম্পর্কে বিচার বিবেচনা না করেই যুক্তিহীন নেতিবাচক কথা বলে। ছোটবেলা থেকেই তার পরিবার ও পরিবারের বিভিন্ন বয়স্ক ব্যক্তিদের কাছ থেকেই এ ধরনের মনোভাব রিমার মাঝে গড়ে উঠেছে।উত্তর
উত্তর
উত্তর
উত্তর