উদ্দীপকের শিক্ষকের শেষোক্ত উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: খাদ্যদ্রব্যের গুণগতমানের কোন পরিবর্তন না করে এগুলোর আকৃতি। ও প্রকৃতিতে পরিবর্তন ঘটিয়ে ভৌত ও রাসায়নিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করাকে খাদ্য প্রক্রিয়াজাতকরণ বলে। প্রতিটি ফল পুষ্টি গুণে ভরপুর। এতে আমিষ ও শর্করা ছাড়াও প্রচুর পরিমাণে খনিজ পদার্থ রয়েছে। তাই শরীর ভালো রাখার জন্য একজন লোকের দৈনিক ৫৬ গ্রাম ফল খাওয়া উচিত। বাংলাদেশে মৌসুমের সময় উৎপাদিত ফলের উল্লেখযোগ্য অংশ নষ্ট হয়। এক সমীক্ষায় দেখা গেছে, আমাদের দেশের উৎপাদিত ফলের শতকরা ২৫-৪০ ভাগ অপচয় কিংবা বিনষ্ট হয়। তাই ফল সংরক্ষণ খুবই জরুরি। ফল প্রক্রিয়াজাতকরণের অনেক পদ্ধতি রয়েছে যেমন- আচার, মোরব্বা, জ্যাম, জেলি ইত্যাদি। এসব দ্রব্য তৈরি করতে তেমন কারিগরি জ্ঞান, যন্ত্রপাতি কিংবা পুঁজির দরকার হয় না। গ্রামীণ পরিবেশে ঘরে বসেই এসব দ্রব্য তৈরি করা যায়। আবার এসব দ্রব্য প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানায়ও তৈরি হতে পারে। এতে করে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আবার, ফল প্রক্রিয়াজাত শিল্পে কাঁচামাল হিসেবে বিপুল পরিমাণে ফলের প্রয়োজন পড়ে। এতে চাষিরা তাদের উৎপাদিত ফল সহজেই বিক্রি করে ন্যায্য মূল্য পাবে। এর মাধ্যমে তাদের আয় বাড়বে এবং আর্থিকভাবে তারা লাভবানও হবেন। তাই বলা যায়, উদ্দীপকের শিক্ষকের শেষোক্ত উক্তিটি যথার্থ ছিল।
HSC Agriculture 1st Paper Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
উদ্দীপকের শিক্ষকের শেষোক্ত উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর