আমাদের চাহিদা পূরণে উক্ত পদ্ধতিগুলোর প্রয়োজনীয়তা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত পদ্ধতিগুলো হলো ফল সংরক্ষণ পদ্ধতি। আমাদের চাহিদা পূরণে ফল সংরক্ষণের প্রয়োজনীয়তা নিচে মূল্যায়ন করা হলো- একজন পূর্ণবয়স্ক লোকের দৈনিক ফলের চাহিদা ১১৫ গ্রাম। কিন্তু আমাদের দেশের অধিকাংশ ফলই মৌসুমি ফল। তাই বছরের সবসময় ফলের চাহিদা পূরণ করতে ফল সংরক্ষণ করা প্রয়োজন। আবার ফল উৎপাদন স্থান হতে সারা দেশে পৌঁছানোর জন্য সময়ের প্রয়োজন। এ সময়ে ফলের গুণগত মান বজায় রাখতে ফলের সংরক্ষণ করা প্রয়োজন। আবার ফলের গুণগত মান রক্ষা করতে পোকামাকড়, রোগবালাই ইত্যাদি থেকে রক্ষা করার জন্য সংরক্ষণ করা প্রয়োজন। আমদানিকৃত ফল দীর্ঘদিন মানসম্মতভাবে রাখার জন্য সংরক্ষণ করা প্রয়োজন। প্রক্রিয়াজাত শিল্পে ফল থেকে আমাদের প্রয়োজনীয় বিভিন্ন খাবার তৈরি করা হয়। এক্ষেত্রে কাঁচামাল হিসেবে ফল সংরক্ষণ করতে হয়। দুর্যোগকালীন সময়ে ফলের চাহিদা মেটাতে ফল সংরক্ষণ করতে হয়। আবার ফল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। উপর্যুক্ত আলোচনা থেকে বুঝা যায়, আমাদের ফলের চাহিদা পূরণে ফল সংরক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম।
HSC Agriculture 1st Paper Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
আমাদের চাহিদা পূরণে উক্ত পদ্ধতিগুলোর প্রয়োজনীয়তা মূল্যায়ন কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর