শেয়ারFacebookWhatsApp

ফলের দ্বারা জেলি কীভাবে তৈরি করবে? ব্যাখ্যা কর।

উত্তর: ফলের দ্বারা জেলি তৈরি করার পদ্ধতির মধ্যে এখানে পেয়ারা দ্বারা জেলি তৈরির পদ্ধতি বর্ণনা করা হলো- ফলের জেলি তৈরির জন্য প্রথমে পরিপুষ্ট কিন্তু বেশি পাকা নয় এমন পেয়ারাগুলো জেলির জন্য বাছাই করে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া পেয়ারাগুলোকে টুকরা টুকরা করে কেটে অর্ধেক পরিমাণ পানিতে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার সময় কাঠের হাতল দিয়ে টুকরাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে এগুলোতে আঠালো ভাব সৃষ্টি হয়। পেয়ারা সাধারণত ৩০-৩৫ মিনিট সিদ্ধ করলেই রস জেলি তৈরির উপযোগী হয়। অতঃপর পাতলা কাপড় দিয়ে হেঁকে রস আলাদা করে নিতে হবে। এ রসের সাথেই বের হয়ে আসে পেকটিন ও এসিড। নিঃসৃত পেকটিন ও এসিড জেলি তৈরিতে সাহায্য করে। অতঃপর এতে সমপরিমাণ বা তার চেয়ে একটু কম পরিমাণ চিনি মেশাতে হবে। সব উপকরণ জ্বাল দিয়ে যখন চিনি শতকরা ৬০ ভাগ ঘনত্বে কমে আসে তখন জেলি জমে যায়। এভাবে জেলি গরম অবস্থায় বোতলে ঢেলে ওয়াশ পেপার দিয়ে তার উপর ঢাকনা আঁটা হয়। সবশেষে বোতল ভর্তি জেলি শুষ্ক, আলোকবিহীন ও ঠাণ্ডা স্থানে সংরক্ষণ করা হয়।

HSC Agriculture 1st Paper Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Agriculture 1st Paper · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল

ফলের দ্বারা জেলি কীভাবে তৈরি করবে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

ফল প্রক্রিয়াজাতকরণ বর্তমানে একটা লাভজনক ব্যবসা। মৌসুম ভিত্তিক উৎপাদন বিভিন্ন ফল দ্বারা এদেশের অনেক প্রক্রিয়াজাতকরণ কোম্পানি জুস, জেলি, আচার, চাটনি ইত্যাদি তৈরি করে বাজারজাত করছে। এতে করে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে।

উত্তর

বিভিন্ন ফলের গুণগত মানের কোনোরূপ পরিবর্তন না ঘটিয়ে আকৃতি ও প্রকৃতিতে পরিবর্তন ঘটিয়ে ভৌত ও রাসায়নিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সংরক্ষণ করাই হলো ফল প্রক্রিয়াজাতকরণ।

উত্তর

সাধারণত পচনশীল ফল যেমন পেঁপে, আনারস, কমলা ইত্যাদি ঘন চিনির দ্রবণে সংরক্ষণ করা যায়। এ পদ্ধতিতে ফলের খোসা ছাড়িয়ে বা ছিলে সুবিধাজনক আকারে টুকরো করে পাত্রে নিয়ে চিনির সিরাপ দিয়ে জ্বাল দিতে হয়। সিরাপের ঘনত্ব ৬৫-৭০% হলে বায়ুরোধী টিনের পাত্রে মুখ বন্ধ করে রাখতে হয়।

উত্তর

ফলের দ্বারা জেলি তৈরি করার পদ্ধতির মধ্যে এখানে পেয়ারা দ্বারা জেলি তৈরির পদ্ধতি বর্ণনা করা হলো- ফলের জেলি তৈরির জন্য প্রথমে পরিপুষ্ট কিন্তু বেশি পাকা নয় এমন পেয়ারাগুলো জেলির জন্য বাছাই করে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া পেয়ারাগুলোকে টুকরা টুকরা করে কেটে অর্ধেক পরিমাণ পানিতে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার সময় কাঠের হাতল দিয়ে টুকরাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে এগুলোতে আঠালো ভাব সৃষ্টি হয়। পেয়ারা সাধারণত ৩০-৩৫ মিনিট সিদ্ধ করলেই রস জেলি তৈরির উপযোগী হয়। অতঃপর পাতলা কাপড় দিয়ে হেঁকে রস আলাদা করে নিতে হবে। এ রসের সাথেই বের হয়ে আসে পেকটিন ও এসিড। নিঃসৃত পেকটিন ও এসিড জেলি তৈরিতে সাহায্য করে। অতঃপর এতে সমপরিমাণ বা তার চেয়ে একটু কম পরিমাণ চিনি মেশাতে হবে। সব উপকরণ জ্বাল দিয়ে যখন চিনি শতকরা ৬০ ভাগ ঘনত্বে কমে আসে তখন জেলি জমে যায়। এভাবে জেলি গরম অবস্থায় বোতলে ঢেলে ওয়াশ পেপার দিয়ে তার উপর ঢাকনা আঁটা হয়। সবশেষে বোতল ভর্তি জেলি শুষ্ক, আলোকবিহীন ও ঠাণ্ডা স্থানে সংরক্ষণ করা হয়।

উত্তর

বাংলাদেশে ফল প্রক্রিয়াজাতকরণের গুরুত্ব উদ্দীপকের আলোকে নিচে মূল্যায়ন করা হলো- ১. ফল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ফলের পুষ্টিমান সংরক্ষণ করা যায়। যার ফলে অমৌসুমে বা বছরব্যাপী যেকোনো প্রকার ফলের স্বাদ গ্রহণ করা হয়। ২. ফল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে উৎপাদিত ফলের অপচয় রোধ করা যায়। ৩. কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তিতে ফল প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৪. ফল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে দেশের যেসব মানুষ পুষ্টি চাহিদা হতে বঞ্চিত তাদের মাঝে পুষ্টি চাহিদা পূরণে ভূমিকা রাখে। ৫. প্রক্রিয়াজাত ফল বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। ৬. ফল প্রক্রিয়াজাতকরণ শিল্পের সাথে বহু লোক জড়িত থাকায় এদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। ফলে বেকার সমস্যা দূর করা সম্ভব। তাই উপর্যুক্ত আলোচনা হতে বলা যায়, বাংলাদেশে ফল প্রক্রিয়াজাতকরণের গুরুত্ব অপরিসীম।
HSCAgriculture 1st PaperChapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কালবৈশাখী ঝড়ে জারিফদের বাগানের অধিকাংশ কাঁচা আম ঝরে যায়। জারিফের মা আমগুলো কুড়িয়ে জারিফের বাবাকে বাজার থেকে খাঁটি সরিষার তেল আনতে বললেন এবং আমগুলো সারা বছর খাওয়ার উপযোগী করে রাখলেন ।

Dhaka · 2017

ক
জেলি কী ?
খ
ফল গ্রেডিং করা হয় কেন ?
গ
জারিফের মা কেন উদ্যোগটি গ্রহণ করলেন ? ব্যাখ্যা কর ।
ঘ
উদ্দীপকের জারিফের মায়ের কর্মকাণ্ডটি বাস্তবসম্মত- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ফল গ্রেডিং করা হয় কেন ?

ফল গ্রেডিং করা হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জেলি কী ?

জেলি কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আকরাম একজন সবজি উৎপাদনকারী কৃষক। তার উৎপাদিত সবজি দূরবর্তী বাজারে নিয়ে বিক্রি করেন। পথে তার বেশ কিছু সবজি নষ্ট হয়ে যায় এবং দুর্গন্ধ বের হয় । ফলে সে আর্থিক ক্ষতির সম্মুখীন হন । আকরাম সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তার শরণাপন্ন হন। কৃষি কর্মকর্তা তাকে এ ব্যাপারে পরামর্শ দেন । পরামর্শ কাজে লাগিয়ে তিনি পরবর্তীতে লাভবান হন।

Jessore · 2017

ক
ফল প্রক্রিয়াজাতকরণ কী ?
খ
ফল ও শাকসবজি সংরক্ষণে গ্রেডিং করা জরুরি কেন? ব্যাখ্যা কর।
গ
আকরামের সবজি নষ্ট হওয়ার কারণগুলো ব্যাখ্যা কর ।
ঘ
আকরামের সমস্যা দূরীকরণে কৃষি কর্মকর্তার পরামর্শ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ফল ও শাকসবজি সংরক্ষণে গ্রেডিং করা জরুরি কেন? ব্যাখ্যা কর।

ফল ও শাকসবজি সংরক্ষণে গ্রেডিং করা জরুরি কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ফল প্রক্রিয়াজাতকরণ কী ?

ফল প্রক্রিয়াজাতকরণ কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমাদের দেশে বিশেষত বরিশাল বিভাগে প্রচুর পরিমাণ পেয়ারার চাষ হয়। বর্তমানে থাই পেয়ারার চাষ বৃদ্ধি পাওয়ায় দেশি জাতের পেয়ারার চাহিদা কমে যাচ্ছে। এ পেয়ারাও লোকে ক্ষতির হাত থেকে রক্ষার জন্য “প্রাণ কোম্পানি” এগুলোকে প্রক্রিয়াজাত করে খাদ্যোপোযোগী করার ব্যবস্থা করে। এতে করে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগসহ ফলচাষীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

Dhaka · 2018

ক
ফল সংরক্ষণ কী?
খ
সবজিতে কিউরিং করা হয় কেন ?
গ
উদ্দীপকে উল্লেখিত ফলটির প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি বর্ণনা কর ।
ঘ
প্রাণ কোম্পানির' কর্মকাণ্ডটি বাস্তবসম্মত কি-না তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সবজিতে কিউরিং করা হয় কেন ?

সবজিতে কিউরিং করা হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফল সংরক্ষণ কী?

ফল সংরক্ষণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।