বাংলাদেশের ফল প্রক্রিয়াজাতকরণের গুরুত্ব উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশে ফল প্রক্রিয়াজাতকরণের গুরুত্ব উদ্দীপকের আলোকে নিচে মূল্যায়ন করা হলো- ১. ফল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ফলের পুষ্টিমান সংরক্ষণ করা যায়। যার ফলে অমৌসুমে বা বছরব্যাপী যেকোনো প্রকার ফলের স্বাদ গ্রহণ করা হয়। ২. ফল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে উৎপাদিত ফলের অপচয় রোধ করা যায়। ৩. কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তিতে ফল প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৪. ফল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে দেশের যেসব মানুষ পুষ্টি চাহিদা হতে বঞ্চিত তাদের মাঝে পুষ্টি চাহিদা পূরণে ভূমিকা রাখে। ৫. প্রক্রিয়াজাত ফল বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। ৬. ফল প্রক্রিয়াজাতকরণ শিল্পের সাথে বহু লোক জড়িত থাকায় এদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। ফলে বেকার সমস্যা দূর করা সম্ভব। তাই উপর্যুক্ত আলোচনা হতে বলা যায়, বাংলাদেশে ফল প্রক্রিয়াজাতকরণের গুরুত্ব অপরিসীম।
HSC Agriculture 1st Paper Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
বাংলাদেশের ফল প্রক্রিয়াজাতকরণের গুরুত্ব উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর