ফল সংরক্ষণের 'A [গণিত] পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ফল সংরক্ষণের 'A [গণিত] পদ্ধতিটি হলো কাঁচা বা পরিণত অবস্থায় লবণ ও ভিনেগারের সাহায্যে সংরক্ষণ অর্থাৎ আচার তৈরি করে সংরক্ষণ। নিচে ফল সংরক্ষণের এ পদ্ধতিটি হিসেবে আমের আচার তৈরির পদ্ধতি ব্যাখ্যা করা হলো- ১. প্রথমে কাঁচা ফলগুলো ধুইয়ে লম্বা ফালি করে কেটে লবণ মাখিয়ে ২৪ ঘণ্টা রাখতে হবে। ২. এরপর লবণ দিয়ে ধুয়ে ফেলে কাটা আমগুলো রোদে শুকিয়ে নিতে হয়। ৩. এবার শুকনা মরিচ, রসুন, সরিষা বীজ ও গরম মসলা গুঁড়া করে নিতে হয়। ৪. এরপর পাত্রে ধোঁয়া উঠা পর্যন্ত তেল গরম করে তাতে গুঁড়া করা মসলা ঢেলে দিতে হয়। ৫. তারপর তাতে আস্তে আস্তে ফালি করা কাঁচা মরিচ, আমের টুকরা ও সিরকা যোগ করতে হবে। লক্ষ রাখতে হবে যাতে সমস্ত আমের ফালি তেলের মধ্যে ডুবে যায়। ৬. শেষ পর্যায়ে চিনি যোগ করতে হবে। ৭. যখন আচারের গন্ধ বের হবে তখন চুলা থেকে পাত্র নামিয়ে নিতে হবে। ৮. এবার আমসহ মিশ্রণ ঠান্ডা করে বায়ুরোধী বোতলে ভরে রাখতে হবে। ৯. সংরক্ষণ গুণ ভালো রাখার জন্য বোতল মাঝে মাঝে রৌদ্রে দিতে হয়। ১০. সবশেষে বোতলে লেবেল লাগিয়ে শুষ্ক ও ঠান্ডা জায়গায় সংরক্ষণ করতে হবে।
HSC Agriculture 1st Paper Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
ফল সংরক্ষণের 'A পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর