বিপণন শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে- ব্যাখ্যা কর।
উত্তর: সর্বোচ্চ ভ্যালু সৃষ্টির মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান, দীর্ঘমেয়াদি ক্রেতা সম্পর্ক ও তা বজায় রাখার প্রক্রিয়াকে বিপণন বলে। বর্তমান সময়ে বিপণন বলতে লাভজনক শক্তিশালী ক্রেতা সম্পর্ককে বোঝায়। আর তাই একজন বিপণনকারী সম্পর্কভিত্তিক বিপণন প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রেতা, বিক্রেতা, পরিবেশক, ডিলার, সররাহকারী প্রভৃতি পক্ষের সাথে দীর্ঘমেয়াদি সুসম্পর্ক প্রতিষ্ঠায় অত্যন্ত সচেষ্ট থাকেন। কেননা একজন সন্তুষ্ট ক্রেতাই কোম্পানি এবং পণ্যের প্রতি অনুগত থাকে এবং সে নিজে পণ্য ক্রয় করে ও অন্যদেরকে পণ্য ক্রয়ে উৎসাহিত করে। তাইতো বলা হয়, বিপণন শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
বিপণন শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে- ব্যাখ্যা কর।
উত্তর