জনাব মিজানের ব্যবসায়িক কার্যক্রম বিপণনের কোন বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব মিজানের ব্যবসায়িক কার্যক্রম বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়ার বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করাকে বিপণন বলে। বিপণনের সকল কাজ ভোক্তাকে কেন্দ্র করেই সম্পাদন করা হয়। তাই বিপণনকে ভোক্তামুখী প্রক্রিয়া বলা হয়। উদ্দীপকের জনাব মিজান চকবাজারে একটি ফাস্টফুডের দোকান দিয়েছেন। তার টার্গেট গ্রুপ হচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই যুগের শিক্ষার্থীদের খাবার পছন্দের উপর ভিত্তি করে তিনি একটি অনলাইন পেজ খোলেন। তিনি বিভিন্ন খাবারের ছবি আপলোড করেন এবং বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতাদের মন্তব্য আহ্বান করেন। এখানে দেখা যাচ্ছে জনাব মিজানের গৃহীত কাজটি লক্ষ্যস্থিত ভোক্তার চাহিদার ওপর ভিত্তি করে করা হয়েছে। তিনি ভোক্তার চাহিদাকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রেই আকর্ষণীয় ছবি আপলোড করেন এবং বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতাদের মন্তব্য আহ্বান করেন। এসব কাজের মাধ্যমে বোঝা যায়, তার কাজটি বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
জনাব মিজানের ব্যবসায়িক কার্যক্রম বিপণনের কোন বৈশিষ্ট্যের সাথে সামঞ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর