জনাব সুমনের গাড়ি কেনার সিদ্ধান্ত বিপণনের কোন মৌলিক ধারণাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব সুমনের গাড়ি কেনার সিদ্ধান্ত বিপণনের মৌলিক ধারণা চাহিদাকে নির্দেশ করে। অভাব যখন ভোক্তার ক্রয়ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলে। মানুষের অভাব অসীম, কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত। তাই কতিপয় অভাব নির্দিষ্ট করতে হয়, যেগুলো পূরণের মাধ্যমে সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করা সম্ভবপর হয়। চাহিদার তিনটি শর্ত রয়েছে, এগুলো হচ্ছে : কোনো কিছুর অভাব, ক্রয়ের সামর্থ্য এবং ক্রয়ের ইচ্ছা। উদ্দীপকে জনাব সুমন একজন ব্যবসায়ী। তার ব্যক্তিগত গাড়ি কেনার ইচ্ছা থাকলেও আর্থিক সঙ্গতি না থাকায় তা সম্ভব হচ্ছে না। কিন্তু ব্যবসায়িক সফলতার জন্য বর্তমানে তার আর্থিক সামর্থ্য হয়েছে। তাই তিনি গাড়ি কেনার সিদ্ধান্ত নিলেন। তার এই সিদ্ধান্তটি বিপণনের মৌলিক ধারণা চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব সুমনের গাড়ি কেনার সিদ্ধান্ত বিপণনের মৌলিক ধারণা চাহিদাকে নির্দেশ করে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
জনাব সুমনের গাড়ি কেনার সিদ্ধান্ত বিপণনের কোন মৌলিক ধারণাকে নির্দেশ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর