"বিক্রয় হলো বিপণনের গুরুত্বপূর্ণ অংশ"- ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদনকারী অথবা বিক্রেতা কর্তৃক ভোক্তার কাছে পণ্য বা সেবার মালিকানা হস্তান্তর করাকে বিক্রয় বলা হয়। যেকোনো প্রতিষ্ঠান মুনাফা লাভের প্রত্যাশায় পণ্য উৎপাদন করে। উৎপাদিত পণ্য যদি সঠিক দামে বিক্রয় করা সম্ভব হয় তাহলেই কোম্পানির প্রত্যাশা পূরণ হয়। তবে সঠিক দামে পণ্য বিক্রি করা সম্ভব না হলে কোম্পানির প্রত্যাশা পূরণ হয় না। বিক্রয় কার্যের ওপর নির্ভর করে কোম্পানির উৎপাদন ও অন্যান্য কার্যাবলি। তাই বলা যায়, বিক্রয় হলো বিপণনের গুরুত্বপূর্ণ অংশ।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
"বিক্রয় হলো বিপণনের গুরুত্বপূর্ণ অংশ"- ব্যাখ্যা কর।
উত্তর