'বিপণন একটি গতিশীল প্রক্রিয়া'- ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদনকারীর নিকট হতে অত্যন্ত দক্ষতার সাথে ও সুষ্ঠুভাবে পণ্যসামগ্রী ক্রেতা-ভোগকারীর নিকট পৌঁছাতে যে সমস্ত কার্যাবলি সম্পাদন করা হয় তার সমাহারকে বিপণন বলে। বর্তমান প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় ভোক্তাকে কেন্দ্র করেই বিপণনের সকল কৌশল প্রণয়ন করা হয়। কেননা সময়ের সাথে সাথে ভোক্তাদের প্রয়োজন, চাহিদা, পছন্দ, রুচি, ক্রয়ক্ষমতা, ক্রয় অভ্যাস, আর্থিক সামর্থ্য ইত্যাদি পরিবর্তিত হয়। ভোক্তাদের পরিবর্তনশীল এ সকল চাহিদার সাথে তাল মিলিয়ে বিপণনের নীতি, কার্যক্রম, পদ্ধতি ইত্যাদিরও পরিবর্তন হচ্ছে। তাই বিপণনকে একটি গতিশীল প্রক্রিয়া বলা হয়।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
'বিপণন একটি গতিশীল প্রক্রিয়া'- ব্যাখ্যা কর।
উত্তর