'ওয়ানচু' কোম্পানির নেওয়া কাজ সম্পর্কে বিপণনের ক্রমবিকাশ উল্লেখপূর্বক তোমার মতামত দাও।
উত্তর: 'ওয়ানচু' কোম্পানির নেওয়া কাজ বিপণনের বিক্রয় যুগের অন্তর্ভুক্ত, যার ব্যবহার প্রতিষ্ঠানের জন্য যৌক্তিকতাপূর্ণ। যে যুগে উৎপাদনকারীরা তাদের উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করে সে যুগকে বিক্রয় যুগ বলে। ১৯৩০-১৯৫০ সময়কালকে বিক্রয় যুগ বলা হয়। এ যুগে উৎপাদন দক্ষতা, উৎপাদকের সংখ্যা বৃদ্ধি পায় এবং ভোক্তাদের পছন্দসই 'পণ্য ক্রয়ের সুযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে জনাব সুমন একজন ব্যবসায়ী। তার ব্যক্তিগত গাড়ি কেনার ইচ্ছা থাকলেও আর্থিক সঙ্গতি না থাকায় তা সম্ভব হচ্ছে না। কিন্তু, ব্যবসায়িক সফলতার জন্য বর্তমানে তার আর্থিক সামর্থ্য হয়েছে। তাই তিনি গাড়ি কেনার সিদ্ধান্ত নিলেন। সম্প্রতি জনাব সুমন দেখলেন 'ওয়ানচু' কোম্পানি তাদের গাড়ি বিক্রয়ের জন্য ব্যাপকহারে বিজ্ঞাপন ও প্রচারণার কাজ করছেন। উদ্দীপকে 'ওয়ানচু' কোম্পানি তাদের গাড়ির বিক্রয় বৃদ্ধির জন্য যে বিজ্ঞাপন ও প্রচারণার কাজটি করছে তা বিপণনের বিক্রয় যুগের অন্তর্ভুক্ত। কারণ বিক্রয় যুগে বিক্রয় প্রসারের বিভিন্ন কৌশল যেমন : বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয় ইত্যাদির উন্নয়ন ঘটে। এছাড়াও পণ্য প্রচারের জন্য রেডিও এবং সংবাদপত্রকে বিজ্ঞাপন মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। এতে বিক্রয়ের পরিমাণ অনেক বেড়ে যায়। তাই আমি মনে করি, 'ওয়ানচু' কোম্পানির গাড়ি বিক্রয়ে বিপণনের বিক্রয় যুগকে গুরুত্ব দেওয়া প্রতিষ্ঠানের জন্য যৌক্তিকতাপূর্ণ।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
'ওয়ানচু' কোম্পানির নেওয়া কাজ সম্পর্কে বিপণনের ক্রমবিকাশ উল্লেখপূর্ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর