উদ্দীপকে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ কর। (বিপণন ক্রমিবিকাশের যুগ উল্লেখপূর্বক)।
উত্তর: উদ্দীপকে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়াটি যৌক্তিক। তাদের ফেসবুক বিজ্ঞাপন বিপণন ক্রমবিকাশের মোবাইল মার্কেটিং যুগকে নির্দেশ করে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে পণ্যের প্রসারমূলক কার্যক্রমে ব্যবহার করে বিপণন কর্মকাণ্ড সম্পাদন করার যুগকে মোবাইল মার্কেটিং যুগ বলে। ২০১০ সালের পর থেকে এ যুগের আবির্ভাব ঘটে। উদ্দীপকে জনাব মাসুদ কাঠ দিয়ে বিভিন্ন ধরনের শোপিস উৎপাদন ও বিক্রি করেন। প্রাথমিক পর্যায়ে তিনি বিপণনের সম্পর্কভিত্তিক বিপণন যুগ অনুসরণ করেন। বর্তমানে জনাব মাসুদ তার পণ্য সম্পর্কে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার কথা ভাবছেন। এখানে দেখা যাচ্ছে, তিনি বিপণন কর্মকাণ্ড সম্পাদন করার জন্য ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার কথা ভাবছেন; যা বিপণনের বর্তমান কাল অর্থাৎ মোবাইল মার্কেটিং যুগ হিসেবে বিবেচিত। বিপণনের বর্তমান সময়কালকেই সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিং যুগ হিসেবে চিহ্নিত করা হয়। মূলত ২০১০ সাল থেকে এই যুগের সূচনা হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে পণ্যের প্রসারমূলক কার্যক্রমে ব্যবহার করে, বিপণন সাফল্য অর্জনে প্রচেষ্টার সাম্প্রতিক সময়ে গৃহীত কৌশল প্রয়োগের সময় কালই হচ্ছে মোবাইল মার্কেটিং যুগ। উদ্দীপকেও মোবাইল মার্কেটিং যুগ অনুসরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন; যা বিপণনের বর্তমান সময়কাল হিসেবে যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ কর। (বিপণন ক্রম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর