দেশের অর্থনৈতিক উন্নয়নে জামাল উদ্দিনের ফুলচাষের ভূমিকা কতটুকু? এর যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: দেশের অর্থনৈতিক উন্নয়নে জামাল উদ্দিনের ফুল চাষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। বাংলাদেশ কৃষিনির্ভর একটি দেশ। এদেশের আর্থসামাজিক অবস্থা অনেকটাই কৃষির ওপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। তাই কৃষিক্ষেত্রে উন্নয়ন ব্যতীত বাংলাদেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আম, লিচু, আলু, ফুল ইত্যাদি চাষের মাধ্যমে আমাদের দেশের কৃষকেরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। উদ্দীপকে জামাল উদ্দিন একজন ফুল চাষি। দেশে ও বিদেশে ফুলের চাহিদা থাকায় তিনি ফুল চাষের মাধ্যমে লাভবান হন। তিনি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও ফুল রপ্তানি করেন। জামাল উদ্দিনের এরূপ সাফল্য দেখে তার গ্রামের অনেক চাষি ফুল চাষে উদ্বুদ্ধ হয়ে ফুল চাষ শুরু করেন এবং স্বাবলম্বী হয়ে উঠেন। এভাবে চাষিদের স্বাবলম্বী হয়ে উঠার মাধ্যমে একদিকে তারা নিজেরা যেমন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছেন, তেমনি দেশের জাতীয় আয়ও বৃদ্ধি পাচ্ছে। পরিশেষে বলা যায়, জামাল উদ্দিনের অনুসরণে যেসব চাষিরা ফুল চাষে উদ্বুদ্ধ হলেন এবং স্বাবলম্বিতা অর্জন করলেন তাতে দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে আশা করা যায়।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
দেশের অর্থনৈতিক উন্নয়নে জামাল উদ্দিনের ফুলচাষের ভূমিকা কতটুকু? এর য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর