জামাল উদ্দিন কোন ধারণার প্রেক্ষিতে ফুলচাষ শুরু করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জামাল উদ্দিন বিপণন অর্পণ ধারণার প্রেক্ষিতে ফুল চাষ করেন। ভোক্তার সন্তুষ্টি বিধানের জন্য যা প্রদান করা হয় তাকে বিপণন অর্পণ বলে। সহজভাবে বলতে গেলে, প্রকৃত ক্রেতা বা ভোক্তার প্রয়োজন এবং চাহিদা অনুধাবনের পর একজন বিপণনকারী কর্তৃক আকর্ষণীয় পণ্য, সেবা এবং অভিজ্ঞতা উপস্থাপনের সার্বিক ব্যবস্থাই হলো বিপণন অর্পণ। উদ্দীপকের জামাল উদ্দিন একজন ফুলচাষি। তিনি ক্রেতার রুচির প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন প্রকার ফুলের চাষ করেন। এরূপ চাষের মাধ্যমে তিনি অল্পদিনেই সফলতা অর্জন করেন। তার এ সফলতার মূলে কাজ করেছে ক্রেতার সন্তুষ্টি বিধান। এক্ষেত্রে তিনি বিপণনের মৌলিক ধারণা বিপণন, অর্পণের অন্তর্গত পণ্য, সেবা এবং অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে ফুল চাষ শুরু করেন। তার ফুল চাষের উদ্যোগটি সঠিক হওয়ায় অল্পদিনের মধ্যে সফলতা অর্জন করেন।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
জামাল উদ্দিন কোন ধারণার প্রেক্ষিতে ফুলচাষ শুরু করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর