বিষয়বস্তু নির্বাচন ও উপস্থাপনায় বিপণনের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: বিষয়বস্তু নির্বাচন ও উপস্থাপনায় বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়া বৈশিষ্ট্য ফুটে উঠেছে। সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করাকে বিপণন বলে। বিপণনের সকল কাজ ভোক্তাকে ঘিরেই সম্পাদন করা হয়। তাই বিপণনকে ভোক্তামুখী প্রক্রিয়া বলা হয়। উদ্দীপকের জনাব শ্রাবণ একজন জনপ্রিয় ইউটিউবার। তিনি বিষয়টিকে অর্থ উপার্জনকারী পেশা হিসেবে বেছে নিয়েছেন। তার তৈরি বিভিন্ন কনটেন্ট দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়ে তুলেছে। সম্প্রতি 'স্বপ্নসোপান' নামে তার একটি মোটিভেশন স্পিচ ব্যাপক ভাইরাল হয়েছে। সাধারণত তরুণরাই ইউটিউবের ভোক্তা। বিষয়বস্তু নির্বাচন ও উপস্থাপনায় তরুণ মনস্তত্ত্বকে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে, জনাব শ্রাবণের বিষয়বস্তু নির্বাচন ও উপস্থাপনাটি লক্ষ্যস্থিত ভোক্তার চাহিদার ওপর ভিত্তি করে করা হয়েছে যা বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়াকে প্রকাশ করে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
বিষয়বস্তু নির্বাচন ও উপস্থাপনায় বিপণনের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর