বিপণনের ক্রমবিকাশের কোন যুগের অনুসরণ করলে আস্বাদের চিন্তা লাঘব হবে বলে তুমি মনে কর।
উত্তর: বিপণনের ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগের অনুসরণ করলে আজাদের চিন্তা লাঘব হবে বলে আমি মনে করি। বিপণনের যে যুগে ক্রেতার চাহিদার প্রতি গুরুত্ব দেয়ার পাশাপাশি পরিবেশ ও সমাজের মানুষের প্রতি গুরুত্ব প্রদান করা হয় তাকে সামাজিক বিপণন যুগ বলে। এ যুগে সমাজের বিভিন্ন দিককে গুরুত্ব দেয়া হয় এবং বিপণনে এমন কোনো কাজ করা হয় না যা সমাজ বা পরিবেশের ক্ষতি করে। উদ্দীপকে রংপুরের পায়রা চত্বরে আস্বাদ একটি নামকরা রেস্টুরেন্ট। প্রাথমিক পর্যায়ে আস্বাদ রেস্টুরেন্ট বিপণন ক্রমবিকাশের বিপণন যুগ অনুসরণ করে তাদের কার্যক্রম সম্পাদন করে। তবে সম্প্রতি সেখানকার খাবার তৈরির পরিবেশ নিয়ে কিছু অসন্তুষ্টি দেখা দেওয়ায় কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়ে। বর্তমানে তাদের উচিত ক্রেতাদের চাহিদার প্রতি গুরুত্ব দেয়ার পাশাপাশি পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। যা বিপণন ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগকে নির্দেশ করে। সামাজিক বিপণন যুগ এমন একটি যুগ যেখানে পরিবেশ ও সমাজের মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। মূলত ১৯৭০ সালের পর থেকে এ যুগের' আবির্ভাব ঘটে। এ যুগের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিপণনে পরিবেশের প্রতি গুরুত্ব দেয়া ও পরিবেশ ক্ষতিকারক কর্মকাণ্ড বর্জন করা। উদ্দীপকেও আস্বাদ রেস্টুরন্টের উচিত বিপণন ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগ অনুসরণপূর্বক তাদের খাবার তৈরির পরিবেশ উন্নত করা। উক্ত যুগ অনুসরণের মাধ্যমে একদিকে যেমন ক্রেতাদের সন্তুষ্টি অর্জন হবে একইভাবে তাদের চিন্তা লাঘব হবে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
বিপণনের ক্রমবিকাশের কোন যুগের অনুসরণ করলে আস্বাদের চিন্তা লাঘব হবে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর