উদ্দীপকের গাড়ি বিপণনের কোন ধারণাকে প্রতিফলিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের গাড়ি বিপণনের অভাব ধারণাকে প্রতিফলিত করে। প্রয়োজন যখন মানুষের ব্যক্তিত্ব ও সংস্কৃতিকে প্রভাবিত করে বাস্তবে রূপ নেয় তখন তাকে অভাব বলে। অভাব মূলত মানুষের সংস্কৃতি ও ব্যক্তিত্বের উপর নির্ভর। যার কারণে ব্যক্তি ও সমাজ অনুযায়ী অভাবের ভিন্নতা দেখা যায়। উদ্দীপকে দরিদ্র ঘরের ছেলে জাকির কয়েক মাস আগে চাকরিতে যোগদান করেছেন। প্রতিদিন গণপরিবহনের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। স্বল্প বেতনের চাকরি হওয়ায় মাসের শেষে তেমন কোনো উদ্বৃত্ত থাকে না। অফিসের বড়কর্তার গাড়ি দেখে তারও ইচ্ছা হয় একদিন তিনিও গাড়ি কিনবেন। এখানে যাতায়াতের বঞ্চিত অনুভূতিটি জাকিরের ব্যক্তিত্বকে প্রভাবিত করে বাস্তবে গাড়ি হিসেবে রূপ নিয়েছে, যা বিপণনের অভাব ধারণাকে প্রকাশ করে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের গাড়ি বিপণনের কোন ধারণাকে প্রতিফলিত করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর