উদ্দীপকে উল্লিখিত. আগামী তিনদিনে ১ মিলিয়ন ভিউয়ার বিপণনের যে মৌলিক ধারণাকে প্রতিফলিত করে তার গুরুত্ব বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আগামী তিনদিনে ১ মিলিয়ন ডিউয়ার বিপণনের বাজার মৌলিক ধারণাকে প্রতিফলিত করে। কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে। সাধারণ অর্থে বাজার বলতে কোনো স্থানকে বোঝালেও বিপণনের ক্ষেত্রে বাজার বলতে ক্রেতার সেটকে বোঝানো হয়। উদ্দীপকে জনাব শ্রাবণ একজন জনপ্রিয় ইউটিউবার। সম্প্রতি 'স্বপ্নসোপান' নামে তাঁর একটি মোটিভেশন স্পিচ ব্যাপক ভাইরাল হয়েছে। এক সপ্তাহে ভিডিওটি ১ মিলিয়ন ভিউ হয়েছে। জনাব শ্রাবণ আশা করছে আগামী তিনদিনে আরও এক মিলিয়ন ভিউ হবে। এখানে প্রথম সপ্তাহে ভিডিওটির ১ মিলিয়ন ভিউ বর্তমান ক্রেতাকে নির্দেশ করে। অপরদিকে জনাব শ্রাবণের প্রত্যাশা আগামী তিনদিনে আরও ১ মিলিয়ন ভিউ হবে যা তার সম্ভাব্য ক্রেতাকে প্রকাশ করে। এই বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি হলো বাজার। বিপণনের সকল কাজ বাজার তথা ক্রেতাকে কেন্দ্র করে সম্পাদন করা হয়। বাজর মূলত কোনো নির্দিষ্ট স্থান নয়; বরং এটি ক্রেতার সমষ্টি। বাজারে দুই ধরনের ক্রেতা বিদ্যমান প্রথমত বর্তমান ক্রেতা যারা এখন পণ্যটি ক্রয় করছে। আবার দ্বিতীয়ত যারা ভবিষ্যতে পণ্য ক্রয় করবে তথা সম্ভাব্য ক্রেতা। এ সকল ক্রেতার রুচি, পছন্দ, চাহিদা অনুযায়ী বিপণন কার্যক্রম সম্পন্ন হয়। তাই বাজার বিশ্লেষণ বিপণনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। উদ্দীপকেও জনাব শ্রাবণ তার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার কথা উল্লেখ করেছেন যাকে কেন্দ্র করে তিনি সকল কাজ সফলভাবে সম্পাদন করেন।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত. আগামী তিনদিনে ১ মিলিয়ন ভিউয়ার বিপণনের যে মৌলিক ধ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর