ফ্যাশন হ্যাভেন এর শাড়ির ডিজাইনের ক্ষেত্রে বিপণনের কোন মৌলিক ধারণাটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ফ্যাশন হ্যাভেন এর শাড়ির ডিজাইনের ক্ষেত্রে বিপণনের 'অভাব' মৌলিক ধারণাটি ফুটে উঠেছে। প্রয়োজন যখন মানুষের ব্যক্তিত্ব ও সংস্কৃতিকে প্রভাবিত করে বাস্তবে রূপ নেয় তখন তাকে অভাব বলে। অভাব মূলত মানুষের সংস্কৃতি ও ব্যক্তিত্বের উপর নিভর করে। ফলে ব্যক্তি ও সমাজ অনুযায়ী অভাবের ভিন্নতা দেখা যায়। উদ্দীপকে ফ্যাশন হ্যাভেন সবসময় দেশীয় সংস্কৃতি ও বিভিন্ন আচার-অনুষ্ঠানের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের শাড়ির ডিজাইন করে থাকে। এখানে প্রতিষ্ঠানটি তাদের শাড়ি ডিজাইনের ক্ষেত্রে দেশীয় সংস্কৃতি ও আচার অনুষ্ঠানকে গুরুত্ব দেয় যা বিপণনের মৌলিক ধারণা অভাবকে প্রকাশ করে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
ফ্যাশন হ্যাভেন এর শাড়ির ডিজাইনের ক্ষেত্রে বিপণনের কোন মৌলিক ধারণাটি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর