Walton প্রতিষ্ঠানটির কার্যাবলি দেশের অর্থনীতিতে কী প্রভাব রাখবে তা ব্যাখ্যা কর।
উত্তর: Walton প্রতিষ্ঠানটির কার্যাবলি দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে। সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করাকে বিপণন বলে। বিপণন একটি অর্থনৈতিক প্রক্রিয়া। যা বিভিন্ন আর্থিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটায়। উদ্দীপকে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় Walton প্রতিষ্ঠানটি একটি স্টলে তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন করে। প্রতিষ্ঠানটি মেলায় অংশগ্রহণ করে নতুন নতুন ক্রেতা সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখে। তাদের সামগ্রিক কাজকে বিপণন হিসেবে আখ্যায়িত করা যায়। তাদের এ ধরনের কার্যক্রম মানুষকে উন্নত পণ্য ভোগের সুযোগ সৃষ্টিসহ দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে। বিপণনের মাধ্যমে সভ্যতার উন্নয়নের সাথে সাথে মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন ঘটেছে। আবার বিপণন একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এছাড়া বিপণন সুপ্ত। অর্থনৈতিক শক্তি একত্রিত করে মানুষের প্রয়োজন ও চাহিদা মেটানোর লক্ষ্যে তা নিয়োজিত করে অর্থনীতিতে প্রাণের সঞ্চার করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাদের বিপণন কাজ সম্পাদনের মাধ্যমে একদিকে যেমন নতুন বাজার সৃষ্টি করতে সক্ষম হয়েছে ঠিক একইভাবে পণ্য বিক্রয়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন করেছে।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
Walton প্রতিষ্ঠানটির কার্যাবলি দেশের অর্থনীতিতে কী প্রভাব রাখবে তা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর