প্রতিযোগিতামূলক বাজারে জনাব বাকেরের গৃহীত কার্যক্রমের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: প্রতিযোগিতামূলক বাজারে জবাকেরের গৃহীত কার্যক্রমটি যৌক্তিক। বিপণনের মোবাইল মার্কেটিং যুগের ভিত্তিতে উদ্দীপকের আলোকে মূল্যায়ন করা হলো। ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্য ও সেবা প্রসারমূলক কার্যক্রম চালানোর সময়কাল হলো মোবাইল মার্কেটিং যুগ। উদ্দীপকে বাকেরের একটি ফাস্টফুডের দোকান দেন। তিনি প্রাথমিক পর্যায়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টার্গেট করেন। এ যুগে শিক্ষার্থীদের খাবার পছন্দের ওপর ভিত্তি করে তিনি একটি অনলাইন পেজ খোলেন। যার মাধ্যমে তিনি বিভিন্ন খাবারের আকর্ষণীয় ছবি আপলোড করেন; যেখানে বর্তমান ও সম্ভাব্য ক্রেতাগণ তাদের মন্তব্য করেন। এখানে দেখা যাচ্ছে, তিনি তাঁর বিপণনে প্রচারমূলক কাজ সম্পাদনের জন্য অনলাইনভিত্তিক বিভিন্ন যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। তার কাজটি বিপণনের আধুনিক বা বর্তমান যুগকে নির্দেশ করে। উক্ত যুগটি হলো মোবাইল মার্কেটিং যুগ। ২০১০ সালের পর হতে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের পণ্য ও সেবা সম্পর্কে ক্রেতাদের মাঝে প্রচার করতে থাকে। অনলাইন মার্কেটিং, ফেসবুক-টুইটার, ইউটিউব, গুগল ইত্যাদি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে বর্তমানে অনলাইন মার্কেটিং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। একইভাবে উদ্দীপকে জনাব শহীদ তার বিপণন কার্যক্রমের প্রসার কাজের জন্য অনলাইন পেজ খোলেন এবং সেই পেজের মাধ্যমে তিনি বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতাদের সাথে যোগাযোগ রক্ষা করেন; যা বর্তমান যুগের প্রেক্ষিতে একটি যৌক্তিক সিদ্ধান্ত।
HSC Marketing 2nd Paper Chapter 1 : বিপনন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 1 : বিপনন পরিচিতি · সৃজনশীল
প্রতিযোগিতামূলক বাজারে জনাব বাকেরের গৃহীত কার্যক্রমের যৌক্তিকতা বিশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর